এক্সপ্লোর

Hooghly News : বৈষ্ণদেবী যাওয়ার জন্য হেলিকপ্টার ভাড়া করতে গিয়ে আর্থিক প্রতারণার শিকার উত্তরপাড়ার ব্যবসায়ী !

Hooghly News : জম্মু-কাশ্মীরের বুকে অপূর্ব প্রাকৃতিক শোভায় মোড়া পুণ্যভূমি বৈষ্ণদেবী। চলতি মাসের ২২ তারিখ তীর্থের টানে সেখানে যেতে চেয়েছিলেন উত্তরপাড়ার বিকে স্ট্রিটের বাসিন্দা দীপক শর্মা

সৌরভ বন্দ্যোপাধ্যায়, উত্তরপাড়া : বৈষ্ণদেবী যাওয়ার জন্য হেলিকপ্টার ভাড়া করতে গিয়ে আর্থিক প্রতারণার শিকার ! চাঞ্চল্যকর অভিযোগ হুগলির (Hooghly) উত্তরপাড়ার (Uttarpara) এক ব্যবসায়ীর। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম (Cyber Crime) থানা। 

তীর্থের জন্য হেলিকপ্টার ভাড়া করতে গিয়ে কি না অনলাইন প্রতারণার শিকার ! চাঞ্চল্যকর অভিযোগ হুগলির উত্তরপাড়ার এক ব্যবসায়ীর। 

জম্মু-কাশ্মীরের বুকে অপূর্ব প্রাকৃতিক শোভায় মোড়া পুণ্যভূমি বৈষ্ণদেবী। চলতি মাসের ২২ তারিখ তীর্থের টানে সেখানে যেতে চেয়েছিলেন উত্তরপাড়ার বিকে স্ট্রিটের বাসিন্দা দীপক শর্মা। পাহাড়িপথ বেয়ে না গিয়ে, জম্মুর কাটরা থেকে আকাশপথে বৈষ্ণদেবীতে পৌঁছনোর পরিকল্পনা ছিল তাঁদের। সেইমতো কপ্টার সার্ভিসের জন্য একটি সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করেন তিনি। 

আরও পড়ুন ; ভাড়াটিয়ার উপদ্রবে অতিষ্ঠ, কোন্নগরে রেললাইনে ঝাঁপিয়ে আত্মঘাতী বাড়ির মালিক, অভিযুক্ত ফেরার

দীপক শর্মার দাবি, সংস্থার তরফে আকাশ সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে ফোনে এবং হোয়াটসঅ্যাপে কথা হয় তাঁর। অভিযোগ, হেলিকপ্টারে চারজনের আসন বুকিংয়ের জন্য প্রথমে ৬ হাজার ৯২০ টাকা চাওয়া হয় তাঁর কাছে। তা মিটিয়ে দিতেই আবার টাকা দাবি করা হয়। বলা হয় টাকা না দিলে টিকিট মিলবে না। সন্দেহ হওয়ায় স্টেট ব্যাঙ্কের উত্তরপাড়া শাখার দ্বারস্থ হন দীপক শর্মা। তাঁর দাবি, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দেয়, সংস্থার তরফে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট বলে তাঁকে যে অ্যাকাউন্টটি দেওয়া হয়েছে তা আদতে ভুয়ো। 

দীপক শর্মা বলেন, আমি অ্যামাজন পে-র মাধ্যমে টাকা মিটিয়ে দিই। তারপর আবার টাকা চায়। সন্দেহ হওয়ায় স্টেট ব্যাঙ্কে যাই। তাঁরা বলেন ভুয়ো অ্যাকাউন্ট।

এরপরই চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানান দীপক শর্মা। তিনি বলেন, সরকার বলছে অনলাইন ট্রানজ্যাকশন করতে। এই তো অবস্থা। ওটিপি শেয়ার করলে তাও জানতাম আমার গলদ। তাও তো করিনি। স্টেটব্যাঙ্কের অ্যাকাউন্ট যদি ভুয়ো হয় কী করবে সাধারণ মানুষ।

চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget