এক্সপ্লোর

Yuva Sathi:'যুব সাথী' ফর্ম নিয়ে কাড়াকাড়ি ! ধস্তাধস্তিতে অসুস্থ অনেকেই, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, চরম বিশৃঙ্খলা রাজ্যের এই জেলায়

Hooghl Yuva Sathi Chaos: 'যুব সাথী' ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগে।

বাপন সাঁতরা,  হুগলি: 'যুব সাথী' ফর্ম তোলা নিয়ে উত্তেজনা আরামবাগে। আরামবাগ বিডিও অফিস চত্বরে হাজার হাজার মানুষের ভিড়। শুরু হয় ফর্ম কাড়াকাড়ি, ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা। ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ নিয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ থানার IC। .গণ্ডগোল, ধস্তাধস্তি ঠেকাতে বেগ পেতে হয় পুলিশ বাহিনীকে। ঘটনার জেরে ফর্ম না নিয়েই ফিরে যান অনেকে। 

আরও পড়ুন, নন্দীগ্রামে গিয়ে জরুরি বার্তা শুভেন্দুর, কাদের "ইস্তফা দিতে হবে" বললেন বিরোধী দলনেতা ?

ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধাক্কাধাক্কি, চরম বিশৃঙ্খলা  আরামবাগের বিডিও অফিস চত্বরে

ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধাক্কাধাক্কি, চরম বিশৃঙ্খলা। যুব সাথী সহ একাধিক প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে, এমনই পরিস্থিতি তৈরি হল, হুগলির আরামবাগের বিডিও অফিস চত্বরে। প্রকল্পের এক আবেদনকারী বলেন, ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছি। এখনও ফর্ম পাইনি। পরিষেবাটা ঠিক হচ্ছে না। কাউন্টার বাড়াতে হবে। ১ টা কাউন্টারে হচ্ছে না। আরামবাগের বিডিও অফিস থেকে, সোমবার, যুবসাথী ও ভূমিহীনদের জন্য় যে প্রকল্প, তার ফর্ম বিলি হচ্ছিল। সকাল থেকেই বিডিও অফিসের সামনে ছিল ব্য়াপক ভিড়। একটা সময় ভিড় নিয়ন্ত্রণ হারায়। শুরু হয় হট্টগোল... ধস্তাধস্তি। ভূমিহীন ও যুবসাথী প্রকল্পের ফর্ম তোলাকে কেন্দ্র করে সোমবার সকালে চরম বিশৃঙ্খলা আরামবাগ BDO অফিস চত্বরে। সকাল থেকেই ভিড়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয়, যে কেউ যদি কোনওক্রমে ফর্ম পেয়েও থাকেন, তাঁর থেকে তা ছিনিয়ে নেওয়া হয়। আবেদনকারী বলেন, সকাল ৫টা থেকে দাঁড়িয়ে আছি। হাত থেকে কেড়ে নিয়ে...।

প্রশ্ন:আপনি ফর্ম পেয়েছেন? 
আবেদনকারী : যেই হাতে করে নিয়ে আসছি ভিতর থেকে, হাত থেকে নিয়ে নিয়েছে। 

শেষে ভিড় কমাতে একটা সময় মাইকে প্রচার শুরু করে প্রশাসন

যুবসাথী প্রকল্পের আবেদনকারী  স্বাগতা দাস বলেন, সকাল ১০টা থেকে এসে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর ঠেলাঠেলি হয়েছে, অনেক ভিড় ছিল। অনুরোধ করছি, যাতে সুবিধা করা হয়, এত উচ্ছৃঙ্খল না হয়, সুষ্ঠুভাবে করার চেষ্টা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। আরামবাগ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও সভাপতি শিশির সরকার বলেন, আপনারা দেখেছেন, অন্তত ১০-১৫ হাজার... ভিড়টা হয়েছে, আমরা বলেছি আপনারা পঞ্চায়েতেও যান। বোঝানো হয়েছে অঞ্চলে হচ্ছে, যে যার অঞ্চলে গিয়ে করুন। ' শেষে ভিড় কমাতে একটা সময় মাইকে প্রচার শুরু করে প্রশাসন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget