এক্সপ্লোর

Hooghly: দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর জখম ৩

Hooghly News: পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েতের অন্তর্গত জামগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন তিন জন। রবিবার হুগলির (Hooghly) পান্ডুয়ায় এই ঘটনা ঘটে। জখমরা সকলেই হাসপাতালে ভর্তি।

কীভাবে ঘটল দুর্ঘটনা:
দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে এমন ঘটনা ঘটেছে। পান্ডুয়ার জামগ্রাম মন্ডলাই পঞ্চায়েতের অন্তর্গত জামগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। জখমরা হলেন কৃষ্ণ রায়, পল্লব রায়  এবং সমরেশ হালদার। স্থানীয়রা জানাচ্ছেন, কৃষ্ণ রায় ও পল্লব রায় পান্ডুয়া থেকে জামগ্রামে বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ পাঁচপাড়া থেকে পান্ডুয়ার দিকে আসছিলেন সমরেশ রায়। সেই সময় জামগ্রামের কাছে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। কাছেই ছিলেন অটোচালকরা। তাঁরাই তিনজনকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। তিনজনেরই চোখে, পায়ে ও মাথায় আঘাত লেগেছে।

অন্য হাসপাতালে স্থানান্তরিত:
পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার (Treatment) পর সমরেশকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কৃষ্ণ ও পল্লবকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

প্রায় একই রকমের একটি ঘটনা ঘটেছিল বৃহস্পতিবার রাতে। মুর্শিদাবাদে কান্দি থানা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় এক তরুণের মৃত্যু হয়, আর একজন গুরুতর জখম হন। দুটি বাইকই প্রবল গতিতে ছিল। তার জন্য শেষ পর্যন্ত কেই আর বাইক থামাতে পারেননি। 

সারা রাজ্যেই বিভিন্ন সময় মোটরবাইক দুর্ঘটনার খবর মেলে। অনেকসময়েই তার পিছনে মূল কারণ থাকে অতিরিক্ত গতি এবং হেলমেট না পরা। সম্প্রতি ট্রাফিক আইন লঙ্ঘন রুখতে কড়া মোটর নিয়ন্ত্রণ আইন চালু করা হয়েছে। জরিমানার অঙ্কও অনেকটা বাড়ানো হয়েছে। তবুও এমন দুর্ঘটনা ঠেকানো যাচ্ছে না। অতিরিক্ত গতিতে মোটরবাইক চালাতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার বলি হচ্ছে তরুণ প্রাণ। কখনও প্রাণ না গেলেও গুরুতর ভাবে জখম হতে হচ্ছে। 

আরও পড়ুন: কিছুটা কমলেও, রাজ্যে দৈনিক সংক্রমণ আড়াই হাজারের ওপরেই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget