এক্সপ্লোর

WB Covid-19 Update : কিছুটা কমলেও, রাজ্যে দৈনিক সংক্রমণ আড়াই হাজারের ওপরেই

West Bengal Corona Virus Cases : দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা, দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা

কলকাতা : নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ (Corona Infections)। তবে, রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও আড়াই হাজারের ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২ হাজার ৮৩৯ জন। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।

কোন জেলায় কেমন সংক্রমণ ?

এদিকে দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৫৮১ জন, কলকাতায় ৪৮৭ জন। বীরভূমে একদিনে সংক্রমিত ২১৯ জন। ৩ জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫০-এর বেশি। হুগলিতে একদিনে সংক্রমিত ১৫৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৬ জন, গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত ১৫৫ জন।

আরও পডুন ; ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের

এই পরিস্থিতিতে গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। মাস্ক পরা-সহ কোভিডবিধি মানা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চিকিত্‍সা পরিকাঠামো প্রস্তুত রাখা ও কোভিড বিধি মানা ও ভ্যাকসিনেশনের ওপর জোর দিচ্ছেন চিকিত্‍সকরা।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভারতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সংক্রমণের চতুর্থ ঢেউ! দেশ ও রাজ্যের সংক্রমণের পরিসংখ্যানের দিকে নজর রাখলেই তার ইঙ্গিত মিলছে! হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলিতে ফের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সর্বাধিক প্রভাবিত হচ্ছেন বয়স্করা। 

করোনা ফের একটু একটু করে বাড়তে থাকায় শনিবার, নবান্নে স্বাস্থ্য দফতরের আধিকারিক, CMOH এবং জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, সেখানে কোভিড বিধি মেনে চলা, মাস্ক পরার ওপর জোর, বাজারে নজরদারি বাড়ানো, থার্মাল স্ক্রিনিং, কোভিড টেস্টের পরিমাণ বাড়ানো, করোনা বিধি মানতে সচেতনতামূলক প্রচারে জোর, বুস্টার ডোজ নেওয়ার জন্য সচেতনতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget