এক্সপ্লোর

Hooghly Flood: 'কতটা জল ছাড়লে ভাসবে এলাকা, আগে দেখে যায় কেন্দ্রীয় প্রতিনিধিদল', আরামবাগে দাবি অপরূপার, কটাক্ষ বিজেপির

'ছোটবেলায় যে কথা বলতেন, বড় হয়েও সে কথা বলছেন...', পাল্টা দিলীপ

সৌরভ বন্দ্যোপাধ্যায়, আরামবাগ: ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নামেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে। সেখানে তিনি কথা বলেন দুর্গত এলাকার বাসিন্দাদের সঙ্গে।

তার আগে, এদিন সকালে আরামবাগের বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন অপরূপা পোদ্দার। সেখানেই তিনি ডিভিসি-র জল ছাড়া নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তৃণমূল সাংসদের দাবি, সপ্তাহখানেক আগে কেন্দ্রীয় প্রতিনিধিদল এসে দেখে যায় কতটা জল ছাড়লে ভাসবে এলাকা। 

অপরূপার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল সাংসদের এই দাবিকে কটাক্ষ করেছে বিজেপি। এদিন অপরূপাকে উদ্দেশ্য করে দলের সর্বভারতীয় সহ-সভাপতি সথা সাংসদ দিলীপ ঘোষ বলেন,  কতদিন রাজনীতি করছেন, ছোটবেলায় যে কথা বলতেন, বড় হয়েও সে কথা বলছেন। 

গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। অজয়ের ভয়াল স্রোতে বানভাসি পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। আউশগ্রাম থেকে মঙ্গলকোট, যেদিকে দুচোখ যায়, শুধু জল আর জল। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অসংখ্য মানুষ। 

গতকালই, ডিভিসি-র ছাড়া জলে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় গতকালই ফের একবার ম্যান মেড বন্যার অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি বৃষ্টির জন্য আমাদের বন্যা হত, তাহলে আমরা এটা বুঝতাম, যে বৃষ্টি বেশি হচ্ছে। সেটাকে আমরা সামলাচ্ছি। কিন্তু, বন্যা তো আল্টিমেটলি হচ্ছে জল ছাড়ার জন্য। ম্যান মেড ফ্লাড।

মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। বাঁকুড়ায় যাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমানে অরূপ বিশ্বাস, হুগলিতে ফিরহাদ হাকিও ও বেচারাম মান্না এবং মেদিনীপুরে থাকবেন মানস ভুঁইয়া।

আরও পড়ুন: ডিভিসির জলে প্লাবিত একাধিক জেলা, 'ম্যান মেড বন্যা'র অভিযোগ মমতার

আরও পড়ুন: পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা, পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget