এক্সপ্লোর

Mamata Banerjee: পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা, পরিস্থিতি খতিয়ে দেখতে আজ আকাশপথে পরিদর্শনে মুখ্যমন্ত্রী

দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী...

আশাবুল হোসেন, কলকাতা: ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

ডিভিসি-র ছাড়া জলে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় গতকালই ফের একবার ম্যান মেড বন্যার অভিযোগে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি বৃষ্টির জন্য আমাদের বন্যা হত, তাহলে আমরা এটা বুঝতাম, যে বৃষ্টি বেশি হচ্ছে। সেটাকে আমরা সামলাচ্ছি। কিন্তু, বন্যা তো আল্টিমেটলি হচ্ছে জল ছাড়ার জন্য। ম্যান মেড ফ্লাড।

এই পরিস্থিতিতে এদিন দুর্গত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সকাল পৌনে বারোটা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেবেন তিনি। আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। নামবেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে। 

মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। বাঁকুড়ায় যাচ্ছেন সুব্রত মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমানে অরূপ বিশ্বাস, হুগলিতে ফিরহাদ হাকিও ও বেচারাম মান্না এবং মেদিনীপুরে থাকবেন মানস ভুঁইয়া।

গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। অজয়ের ভয়াল স্রোতে বানভাসি পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। আউশগ্রাম থেকে মঙ্গলকোট, যেদিকে দুচোখ যায়, শুধু জল আর জল। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অসংখ্য মানুষ। 

বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী, ঝুমি নদী। প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম, ভাঙল বাড়ি।  পশ্চিম মেদিনীপুরে প্লাবন পরিস্থিতির জেরে সবং, পিংলা ও ডেবরার একাংশ জলমগ্ন। জলের তলায় চাষের জমি। দোকানপাট ক্ষতিগ্রস্ত। কংসাবতীর জল ঢুকল মেদিনীপুর পুরসভার একাংশেও। 

ডিভিসি-র ছাড়া জলে ভাসছে উদয়নারায়ণপুর। হাসপাতাল চত্বর থেকে থানা, সর্বত্রই জল থৈ থৈ।  

আরও পড়ুন: ডিভিসির জলে প্লাবিত একাধিক জেলা, 'ম্যান মেড বন্যা'র অভিযোগ মমতার

আরও পড়ুন: স্বস্তি দিয়ে জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারাজ

সেরা শিরোনাম

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
GKSS Poll: বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget