এক্সপ্লোর

Hooghly : হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেটে নামবিভ্রাট! থানা থেকে ছাড়া পাওয়া রোগীকে তলব !

মঙ্গলবার সকালে শ্রীরামপুর থানার পুলিশ ফোন করে বলে, হাসপাতাল থেকে নিখোঁজ ডায়রি করা হয়েছে। থানায় গিয়ে দেখা করতে হবে ছাড়া পাওয়া রোগীকে

হুগলি: শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেটে নামবিভ্রাট! তার জেরে  ছুটি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই থানায় তলব! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রোগীকে ফের ভর্তির নির্দেশ দেওয়ার উঠল অভিযোগ! ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটিতে। 

পা ভেঙে এক মাস চার দিন হাসপাতালে ভর্তি থাকার পর গতকাল ছুটি পেয়ে বাড়ি ফিরেছেন বিশ্বজিৎ দাস। সাইকেলের খেলা দেখিয়ে সংসার চলে তাঁর। সোমবার শ্রীরামপুরের ওয়ালস হাসপাতাল থেকে তাঁকে যে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়েছে তাতে নাম রয়েছে ভদ্রেশ্বরের কিশোরী সাউয়ের! এরপর মঙ্গলবার সকালে শ্রীরামপুর থানা থেকে পুলিশের ফোন আসে তাঁর কাছে। 'আপনি কাউকে না বলে হাসপাতাল থেকে পালিয়েছেন,থানায় এসে দেখা করুন'।

ঘটনায় স্পষ্টতই হতবাক হয়ে যান বিশ্বজিৎ  বাবু ও তাঁর পরিবার। গত ১৯ জুলাই বৈদ্যবাটিতে সেই সাইকেল দূর্ঘটনায় বাঁ পায়ের হাঁটু ভেঙে যায়।শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। গত ১১ অগাস্ট অস্ত্রোপচারের পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিশ্বজিৎ দাস। সোমবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক জানান তাঁকে ছুটি দেওয়া হবে। সন্ধ্যায় ছেলে নোটনকে দিয়ে সই করিয়ে বিশ্বজিৎকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এরপর মঙ্গলবার সকালে শ্রীরামপুর থানার পুলিশ ফোন করে বলে, হাসপাতাল থেকে নিখোঁজ ডায়রি করা হয়েছে। থানায় গিয়ে দেখা করতে হবে বিশ্বজিৎ দাসকে। হাসপাতাল থেকে ছুটির যে নথি দেওয়া হয়েছে, তা আসলে ভদ্রেশ্বরের বাসিন্দা কিশোরী সাউয়ের ডিসচার্জ পেপার। বিশ্বজিৎ দাসের ছুটি হলেও তাঁকে কাগজ দেওয়া হয়েছে কিশোরী সাউ এর। অর্থাৎ কিশোরী সাউ এর খাতায় কলমে ছুটি হয়ে গেছে আর বিশ্বজিৎ দাস হাসপাতাল থেকে নিখোঁজ! পুলিশ তাঁকে খুঁজছে।

অন্যদিকে কিশোরী সাউ এর ছেলে জানান, ' বাবার ছুটির কাগজ অন্য লোককে দিয়ে দেওয়ায় হাসপাতালে ভর্তি থাকলেও আবার ভর্তি করাতে হল। '
ওয়ালস হাসপাতাল সুপার জয়ন্ত সরকার জানান, 'অনেক রোগীর ছুটি হয় একদিনে। তাই হয়ত কোনো সমস্যা হয়েছে। হাসপাতাল রেকর্ডে নাম থাকলেও রোগীকে বেডে পাওয়া না যাওয়ায় থানায় জানানো হয়েছে। কেন এরকম হল তা খতিয়ে দেখা হবে। ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget