এক্সপ্লোর

Hooghly: স্ত্রী শ্রীরামপুরে তৃণমূলের প্রার্থী, পুরভোটে টিকিট না পেয়ে নির্দলে লড়ছেন স্বামী

Hooghly News : কিন্তু অনেকেই অমান্য করেছে তা। তৃণমূল এবার পুর ভোটে সেই সব নির্দলদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে। প্রয়োজনে তাঁদের বহিষ্কারও করা হবে জানিয়ে দেওয়া হয়েছে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: দলের নির্দেশ ছিল টিকিট না পেয়ে যাঁরা নির্দলে দাঁড়িয়েছেন তাদের সরে দাঁড়াতে হবে। কিন্তু অনেকেই অমান্য করেছে তা। তৃণমূল এবার পুর ভোটে সেই সব নির্দলদের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে চলেছে। প্রয়োজনে তাঁদের বহিষ্কারও করা হবে জানিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় নির্বাচনে অনেক সময় দেখা গেছে দল টিকিট না দেওয়ায় দলের প্রার্থীর বিরুদ্ধে নির্দলে দাঁড়িয়ে জিতে গিয়ে আবার তৃণমূলে ফিরেছেন অনেকে। এতে বিড়ম্বনায় পড়তে হয় দলকে। এবার তাই ভোট হবার আগেই কড়া অবস্থানের কথা জানিয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। 

কিন্তু এত কিছুর পরেও শ্রীরামপুরে  দেখা যাচ্ছে তৃণমূলের টিকিট না পেয়ে নির্দলে লড়াই করছেন রাজেশ শাহ। ফ্লেক্স ব্যানার ছাপিয়ে এলাকায় প্রচারও শুরু করেছেন। শ্রীরামপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে তৃনমূল প্রার্থী করেছে রাজেশের স্ত্রী রেখা রানী শাহকে। রাজেশ ১০ নম্বর ওয়ার্ডের প্রার্থীর দাবীদার ছিলেন। সেখানে দল টিকিট দিয়েছে আইনজীবী জয়দীপ মুখােপাধ্যায়। তৃণমূলের টিকিট না পেয়ে রাজেশ তাই জয়দীপের বিরুদ্ধে নির্দল প্রার্থী। স্ত্রী তৃণমূল প্রার্থী। তাহেল তিনি নির্দল কেন? রাজেশ জানান, সাত বছর ধরে ১০ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকেছেন। তাঁর ভালো সংগঠন রয়েছে ওই ওয়ার্ডে। দল টিকিট দেয়নি। সিপিএম যাতে না যেতে তাই তিনি নির্দলে। তৃণমূল যাঁকে টিকিট দিয়েছে তিনি বহিরাগত।

অন্যদিকে, রেখা রানী শাহ বলেন, ''তৃণমূল আমাকে প্রার্থী করেছে এর জন্য আমি কৃতজ্ঞ। একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে  আমার। স্বামী  নির্দলে দাঁড়িয়েছেন সেটা তাঁর নিজস্ব ব্যাপার। আমি যতটুকু জানি তিনি মানুষের জন্য কাজ করেছেন তাই এলাকার মানুষের দাবি মেনে তিনি প্রার্থী হয়েছেন নির্দলে।'' তৃণমূল প্রার্থী জয়দীপ মুখার্জি বলেন, ''দল গতবার রাজেশ শাহ ও তাঁর স্ত্রীকে টিকিট দিয়েছিল। দশ নম্বর ওয়ার্ডে রাজেশ জিততে পারেননি। এবার দল তাই নতুন প্রার্থী করে ঠিকই করেছে কোনও ভুল করেনি। কারও উচ্চাকাঙ্খা থাকতে পারে। এর জবাব মানুষ দেবে।''

এদিকে, সিপিএম প্রার্থী সুমঙ্গল সিং বলেন, ''আমার লড়াইটা তৃনমূলের সঙ্গে। যিনি এবার নির্দলে দাঁড়িয়েছেন তাঁকে হারিয়ে কাউন্সিলর হয়েছিলাম। এবার আমাকে সাহায্য করার জন্য তিনি নির্দলে দাঁড়িয়েছেন।''

শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পুরভোট প্রচারে এসে বলেছিলেন, যদি কেউ নির্দলে দাঁড়ায় তাঁরা আসলে তৃণমূল করে না, বিজেপির দালাল হিসাবে কাজ করছে। হুগলি শ্রীরামপুর,বৈদ্যবাটি,কোন্নগর,চাঁপদানী,উত্তরপাড়া সহ কয়েকটি পুরসভায় তৃনমূলের টিকিট না পেয়ে নির্দলে মনোনয়ন করেছেন একাধিক তৃনমূলের নেতা কর্মী। পুরুলিয়া, ঝারগ্রামে নির্দলদের বহিষ্কার করেছে তৃণমূল। 

সেরা শিরোনাম

News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
Hooghly: টাকা নিয়েও পৌঁছয়নি পানীয় জল পরিষেবা, দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ
টাকা নিয়েও পৌঁছয়নি পানীয় জল পরিষেবা, দেবানন্দপুর পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget