এক্সপ্লোর

রূপনারায়ণের জলে প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা, তৃণমূল প্রধানের নিশানায় প্রশাসন

বাঁধ মেরামতি এবং ত্রাণ বিলি নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এপ্রসঙ্গে বিডিওকে ফোন করা হলে, তাঁর ফোন বেজে গিয়েছে।

মোহন দাস, হুগলি: রূপনারায়ণের জল ঢুকে ফের প্লাবিত হুগলির খানাকুলের একাধিক গ্রাম। কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন ধান্যঘোরী গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বাঁধ মেরামতি এবং ত্রাণ বিলি নিয়ে প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। এপ্রসঙ্গে বিডিওকে ফোন করা হলে, তাঁর ফোন বেজে গিয়েছে।

এ যেন মরার ওপর খাঁড়ার ঘা।  বন্যার ক্ষতর ওপর নিম্নচাপের ভারী বৃষ্টির মার। প্রায় দেড় মাস আগে নদীর জলের তোড়ে ভেঙেছিল যে বাঁধ, জোড়াতাপ্পি দিয়ে কোনওমতে সামাল দেওয়ার চেষ্টা হলেও নিম্নচাপের টানা বৃষ্টিতে আবার সেখানে বিপর্যয়। বাঁধ ছাপিয়ে, বালির বস্তা ভেদ করে রূপনারায়ণের জল ঢুকছে হুগলির খানাকুল দুনম্বর ব্লকের একাধিক গ্রামে। ডুবেছে ঘরবাড়ি থেকে চাষের জমি। কার্যত নদীর চেহারা নিয়েছে আরামবাগ বন্দর সড়ক। ধান্যঘোরী গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন।

খানাকুলের বাসিন্দা পূজা মালের কথায়, 'বাঁধ সেই ভাবে বাঁধা হচ্ছে না। যে বালির বস্তা দেওয়া হয়েছিল, সেটাও ভেঙে জল ঢুকছে। জল বাড়লে আমাদেরও ঘর ছাড়তে হবে।' ধান্যঘোরীতে ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে ২৩ টি পরিবার। ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া এক গ্রামবাসী শিবশঙ্কর সামন্ত জানিয়েছেন, ' শিলাবতী ও দ্বারকেশ্বরের সংযোগস্থল। তাই এখানে জলের চাপ বেশি। নিম্নচাপে আবার বৃষ্টি হলে  আরও জল বাড়বে। '

এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছেন এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। ধান্যঘোরী গ্রামপঞ্চায়েত প্রধান বীণাপাণি ভৌমিকের কথায়, ' বাঁধ সেই ভাবে বাঁধা হয় না। সেচ দফতর সেভাবে বাঁধে না। জলের যা চাপ , তাতে প্রতি বছরই এরকম পরিস্থিতি থাকে। এবিষয়ে জানতে খানাকুল দুনম্বর ব্লকের বিডিওকে ফোন করা হলে, তাঁর ফোন বেজে গিয়েছে। 

আরও পড়ুন: রাতভর বৃষ্টিতে কার্যত বানভাসি কলকাতা, খুলে দেওয়া হয়েছে গঙ্গার লকগেট

আরও পড়ুন: Howrah Waterlogging : রাতভর প্রবল বর্ষণ, হাঁটুজল দাশনগর, সালকিয়া, রামরাজাতলায়, ভাসছে নিচু এলাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Guptipara Rath Yatra: উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ায় ঐতিহ্যবাহী 'ভাণ্ডার লুট' দেখতে উপস্থিত মুখ্যমন্ত্রী, ভক্তসমাগমে উৎসবের আবহ
TMC News: ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র
ফের তৃণমূলের পার্টি অফিস খুলতেই উদ্ধার কন্ডোমসহ বহু জিনিসপত্র

ভিডিও

Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget