এক্সপ্লোর

Howrah Waterlogging : রাতভর প্রবল বর্ষণ, হাঁটুজল দাশনগর, সালকিয়া, রামরাজাতলায়, ভাসছে নিচু এলাকা

হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের জলনিকাশি পাম্পগুলি চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। গঙ্গায় জোয়ার এলে অবশ্য ফের বন্ধ করে দিতে হবে লকগেট

সুনীত হালদার, হাওড়া : রাত থেকে টানা বৃষ্টির (Heavy Rain) জের। হাওড়া পুরসভার (Howrah Corporation)অন্তত ৩০টা ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। এখনই বিভিন্ন জায়গায় হাঁটু জল। যানবাহনের চাকা ডুবছে। 

জল জমেছে পঞ্চাননতলা, টিকিয়াপাড়া, দাশনগর, সালকিয়া, রামরাজাতলা, বেলগাছিয়া লিলুয়া, ঘুসুড়িতে।  মাসখানেক আগেও প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল হাওড়া শহরের এই অঞ্চলগুলি।  শহরের মূল রাস্তাগুলো একেবারে জলমগ্ন। কোথাও গোড়ালি ডোবা জল, কোথাও আবার হাঁটু জল। বাড়িতেও জল ঢুকেছে। সকাল থেকে রাস্তায় যানবাহন কম। দুর্ভোগ বেড়েছে হাওড়াবাসীর। বর্ষণে হাওড়াবাসীর ভোগান্তি নতুন কিছু নয় । মাসখানেক আগের টানা বৃষ্টিতে ৪-৫ দিন জল জমেছিল হাওড়ার বেশ কিছু জায়গায়। হাওড়া শহরের রামরাজাতলা, সালকিয়া, দাশনগর সহ নিচু জায়গায় বৃষ্টি মানেই জল জমে যাওয়া। হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের জলনিকাশি পাম্পগুলি চালিয়ে জল নামানোর চেষ্টা করা হচ্ছে। গঙ্গায় জোয়ার এলে অবশ্য ফের বন্ধ করে দিতে হবে লকগেট। তখন জল নামা সম্ভব হবে না। 

আরও পড়ুন : টানা বৃষ্টিতে সারা শহরের কী পরিস্থিতি, দেখুন ছবিতে 

কলকাতা শহরের পাশাপাশি কার্ষত বানভাসি শহরতলির অনেক এলাকাও। দক্ষিণ চব্বিশ পরগণার সোনারপুরের বিভিন্ন রাস্তায় জল জমেছে। ফলে জল ঠেলেই চলছে যাতায়াত। রাস্তার দু’পাশে বাড়িতেও জল ঢুকে গিয়েছে। 

রাতভর বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ, কলকাতার বিভিন্ন জায়গায় জল জমেছে। সতর্ক কলকাতা পুরসভা। পুরসভার তরফে জানানো হয়েছে, গঙ্গার লকগেটগুলো খোলা রয়েছে। পাশাপাশি, ৭৬টা পাম্পিং স্টেশন লাগাতার কাজ করছে। সাড়ে চারশোর বেশি পাম্প চালিয়ে জল নামানো হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুরসভা। 

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়।
আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ।

আরও পড়ুন : রাতভর তুমুল বৃষ্টিতে জল থৈ থৈ শহর, উত্তর থেকে দক্ষিণের অনেকাংশ জলের তলায়

সেরা শিরোনাম

Darjeeling : ভয়ঙ্কর পরিস্থিতি ! হাসপাতালের উপর ধস, তড়িঘড়ি দার্জিলিংয়ে জারি এই নোটিস, বন্ধ হল ...
ভয়ঙ্কর পরিস্থিতি ! হাসপাতালের উপর ধস, তড়িঘড়ি দার্জিলিংয়ে জারি এই নোটিস, বন্ধ হল ...
Sikkim Landslide : সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
সিকিমে ভয়াবহ ধস, নিশ্চিহ্ন হয়ে গেল ঘর-বাড়ি, সরকারি আবাসন, চারিদিকে হাহাকার
Kasba South Calcutta Law College: কসবার ল কলেজে ফের উত্তেজনা, বহিরাগত নিয়ে এসে SFI-এর উপর ডিম ছোড়ার অভিযোগ ABVP-র বিরুদ্ধে
কসবার ল কলেজে ফের উত্তেজনা, বহিরাগত নিয়ে এসে SFI-এর উপর ডিম ছোড়ার অভিযোগ ABVP-র বিরুদ্ধে
News Live Update : আজকের মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি CJP-র
আজকের মধ্যে জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে গান্ধীজয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলন, হুঁশিয়ারি CJP-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৫.০৭.২৬):৪৮ ঘণ্টায় জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে 'যন্তরমন্তর ২.০'-র হুঁশিয়ারি CJP-র, দেশজুড়ে প্রস্তুতি
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব-১ (২৫.০৭.২৬): জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার প্রস্তুতি বিরোধীদের
CJP on Gyanesh Kumar: 'আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজোড়া প্রতিবাদ শুরু', হুঁশিয়ারি CJP-র
Suvendu Adhikari:
Congress Protest: জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস কর্মী-সমর্থকরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Bigg Boss এর রান্নাঘরে রণক্ষেত্র! মনামী-রাজবীরকে ‘বেইমান’ দাগিয়ে ক্ষোভ নন্দিনীর
Super El Nino : ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
ভারতে আগামী কয়েক মাসে ১৫ হাজার অতিরিক্ত মৃত্যু শুধু গরমে ? 'সুপার এল নিনো' মড়ক লাগাবে দেশে?
Rahul Gandhi: 'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
'প্রধানমন্ত্রী ও অমিত শাহ এই ষড়যন্ত্রের মাথায় ছিলেন, তদন্তের আওতায় আনা হোক', জ্ঞানেশ কুমারকাণ্ডে নিশানা রাহুলের
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
ভয়ঙ্কর ঘটনা ! চোখে লঙ্কার গুঁড়ো ছুড়ে এলোপাথাড়ি মার কুস্তিগীরকে, রাস্তাতেই মৃত্যু
Atal Pension Yojana: মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশনের গ্যারান্টি, কারা পাবেন? কী করলে তবে পাবেন?
India vs Japan: 'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
'ভিন্ন জার্সি, একই শিকড়', ঈশান-বৈভবের সঙ্গে ছবি পোস্ট করে কেন এমনটা লিখলেন জাপানের ক্রিকেটার
AI Risks: এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
এবার সরকারি ওয়েবসাইটে হামলা, গোপনে হানা দিল AI, বেহাত তথ্যভাণ্ডার, বাড়ছে উদ্বেগ
Bank Holidays October : SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
SBI, HDFC ছাড়াও অক্টোবরে ১১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, এখানে রইল পুরো ছুটির লিস্ট
Embed widget