এক্সপ্লোর

Hooghly: শেওড়াফুলির বাসিন্দাদের সেবায় প্রাণে বাঁচল বিদ্যুৎস্পৃষ্ট হনুমান

Hooghly: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হনুমানের প্রাণ বাঁচালেন হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দারা। সেবা শুশ্রুষায় রাখলেন না কোনও ত্রুটি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হয় এক হনুমান। তবে অবলা প্রাণীর সেবায় কোনও ত্রুটি রাখলেন না এলাকাবাসীরা। হুগলি জেলার শেওড়াফুলি এলাকার ঘটনা। আহত হনুমানের সেবাশুশ্রুষা করে তাকে ফের প্রকৃতির কোলে ফিরিয়ে দিলেন এলাকার মানুষজন।

হুগলি জেলার শেওড়াফুলি এলাকায় গত তিন-চার দিন ধরে হনুমানের একটি দল ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি তারা মূলত খাবারের খোঁজেই ঘুরছিল লোকালয়ে। আজ সোমবার, শেওড়াফুলির বিধানপল্লি ঘোরাঘুরি করার সময়েই বিদ্যুতের তারে পড়ে যায় দলের একটি হনুমান। স্বভাবতই সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। প্রচণ্ড শব্দ করে রাস্তায় ছিটকে পড়ে প্রাণীটি। হনুমানের যন্ত্রণাকাতর অবস্থায় ছটফট করতে থাকে। যে আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। তাঁরা এসে দেখেন রাস্তায় পড়ে ছটফট করছে আহত হনুমানটি। সঙ্গে সঙ্গে তাঁকে সেবার কাজে হাত লাগান প্রত্যেকে। 

স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ তাকে গরম দুধ খাওয়ান, তো কেউ তাকে জল কলা খেতে দেন। অবলা জীবের শুশ্রুষায় কোনও খামতি রাখেননি তাঁরা। ঘটনার খবর পেয়ে সেখানে হাজির হন বৈদ্যবাটি পুরসভার দশ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর সুবীর ঘোষ। তিনি পৌঁছে তৎক্ষণাৎ টোটো ডেকে বিধানপল্লি এলাকার বাসিন্দাদেরই বলেন জখম প্রাণিটিকে পশু হাসপাতালে নিয়ে যেতে। তাকে শ্রীরামপুরের মাহেশে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পরে অনেকটাই সুস্থ হয় হনুমানটি। 

হনুমানটি সুস্থ হয়ে উঠলে খবর দেওয়া হয় বন দফতরে। তাঁরা এসে খাঁচা করে নিয়ে যায় হনুমানটিকে। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার জেরে হনুমানটির কোনও শারীরিক সমস্যা হচ্ছে কি না তা তারা কিছুদিন পর্যবেক্ষণ করে দেখবেন। তারপর হনুমানটি পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে ছেড়ে দেওয়া হবে। পাশাপাশি তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে, শেওড়াফুলি এলাকার সাধারণ মানুষকে। যেভাবে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া হনুমানটিকে দ্রুত প্রাথমিক সুশ্রুষা তারা দিয়েছেন, তারও প্রশংসা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget