এক্সপ্লোর

Locket Chatterjee : রামমন্দির উদ্বোধনের আগেই ষন্ডেশ্বর মন্দিরে যজ্ঞ লকেটের, মুখ খুললেন শঙ্করাচার্যের মন্তব্য নিয়েও

Locket Chatterjee Puja : ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন। সেদিনই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর তার আগে দেশজুড়ে চলছে তারই আয়োজন। 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি :  রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে চুঁচুুড়া ষন্ডেশ্বর মন্দিরে পুজো যজ্ঞ করলেন লকেট চট্টোপাধ্যায়। হুগলির সাংসদ মকর সংক্রান্তির পুণ্য লগ্নে বিজেপি নেতা কর্মীদের নিয়ে সারলেন যজ্ঞ। ২২ তারিখ রাম মন্দির উদ্বোধন। সেদিনই মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। আর তার আগে দেশজুড়ে চলছে তারই আয়োজন। 

মকর সংক্রান্তির সকালে হুগলির ষণ্ডেশ্বরতলা মন্দিরে আসেন বিজেপি সাংসদ। তারপর বিরাট করে আয়োজন করেন পুজোআচ্চার। পুজো শেষে গঙ্গার ঘাটে শান্তি কল্যাণ যজ্ঞ সম্পন্ন করেন। এদিন পুজোর কাজ সেরে সাংসদ বলেন, 'রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে ২২ শে জানুয়ারি। তার আগে তাই মকরসংক্রান্তির মতো পবিত্র দিনে যজ্ঞ করলাম।'

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্দিরের উদ্বোধন করবেন। সেই আবহেই অযোধ্যা মন্দির নিয়ে মুখ খুলেছেন পুরীর গোবর্ধন পীঠমের শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ সরস্বতী । তাঁর মতে ধর্ম এবং আধ্যাত্মিক ক্ষেত্রে রাজনীতির হস্তক্ষেপ কাম্য নয়। এই প্রসঙ্গেও এদিন মুখ খোলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, 'রামের আশীর্বাদ সবার মাথায় থাকুক। নরেন্দ্র মোদির নেতৃত্বে পাঁচশ বছর পর রামলালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। সারা ভারতবর্ষ সনাতনী চিন্তা ভাবনার দিকে ঝুঁকেছে। আমরা মনে করি অশুভশক্তিকে বিদায় করে শুভশক্তিকে নিয়ে আসতে পারব। রাম সবার, আমরা প্রত্যেকে বলি, সবার মধ্যে ঈশ্বর আছেন। শঙ্করাচার্যের মতো যাঁরা বলছেন, এর মধ্যে রাজনীতি আছে, তারা যেন রাজনৈতিক ভাবে প্রভাবিত না হন।'   

এর আগে রবিবারই প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাঁকুড়ায় রামমন্দির সাফাই করে বাংলা থেকে তৃণমূলকে রাজনৈতিক ভাবে সাফাই করার ডাক দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। এদিন সকালে বাঁকুড়ার সতীঘাটে রামন্দিরে দলীয় কর্মী ও অনুগামীদের নিয়ে হাজির হন সুভাষ সরকার। সেখানে নিজে হাতে মন্দির সাফাই করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। পরে তিনি বলেন প্রধানমন্ত্রীর ডাকে এই কর্মসূচী। রামন্দির সাফাই করার পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে তৃনমূলকে রাজনৈতিক ভাবে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। এছাড়া,  বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও বিজেপি কার্যকর্তাদের বিষ্ণুপুরে মদনমোহন মন্দির পরিষ্কার করেন। কখনও ঝাঁটা হাতে  পরিষ্কার করেন, আবার কখনও জল দিয়ে ধুয়ে দেন মন্দির।  

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'
মানত করলে হাতে নাতে ফল পান ভক্তরা, নেই কোনও কাঠামো, বছরের পর বছর ঘটেই পুজিত হচ্ছেন 'নাচিনডাঙ্গা মা'

ভিডিও

BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget