এক্সপ্লোর

Pre Wedding Feast In Train:সাজানো ১৯ রকমের পদ, সানাই-উলুধ্বনিতে চলন্ত ট্রেনেই আইবুড়ো ভাত হবু বরের

Hooghly News:চলন্ত ট্রেনে একেবারে সাজিয়ে গুছিয়ে হবু বরকে আইবুড়ো ভাত খাওয়ালেন বন্ধুরা। সেই ছবি হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোমনাথ মিত্র, হুগলি: রজনীগন্ধার মালা, বেলুনের সাজ, সঙ্গে সানাইয়ের সঙ্গত। সাজানো রয়েছে ১৯ রকমের জিবে জল আনা পদ। সব মিলিয়ে জমজমাট আইবুড়ো ভাতের জমজমাট অনুষ্ঠান। তবে কোনও বাড়িতে নয়, চলন্ত ট্রেনে একেবারে সাজিয়ে গুছিয়ে হবু বরকে আইবুড়ো ভাত খাওয়ালেন বন্ধুরা। সেই ছবি হইচই ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যা যা হল...
গত কাল, অর্থাৎ শনিবার সকালে, তারকেশ্বর-হাওড়া ডাউন লোকালে এই সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন হাজার হাজার ট্রেন যাত্রীও। আগামী ১৫ই ডিসেম্বর, বাহিরখন্ডের বাসিন্দা অতনু শাসমলের বিয়ে। ট্রেনের সহযাত্রীদের সেই মতো আমন্ত্রণ জানান অতনু। হবু বরকে আইবুড়ো ভাত না খাওয়ালে হয়? তবে অনুষ্ঠানটি একটু স্পেশাল হতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। শনিবার সকাল ৯টা ৩২ মিনিটের ডাউন তারকেশ্বর -হাওড়া লোকালের ভেন্ডার কামরায়, অতনুর অজান্তেই আয়োজন করা হয় আইবুড়ো ভাত। ফুলের মালা, বেলুন দিয়ে সাজিয়ে হবু বরকে ১৯ পদ দিয়ে ভুড়িভোজ করান ট্রেনের সহযাত্রীরা। ছিল সানাই, উলুধ্বনিও দেন সকলে। আয়োজনে কোনও খামতি নেই। ধুতি পাঞ্জাবি পরা অতনুও মিষ্টি মিষ্টি হাসছেন। চলন্ত ট্রেনে সহযাত্রীর জন্য এইভাবে আইবুড়ো ভাতের আয়োজন তাক লাগিয়েছে নেটিজেনদের। আনন্দের সত্যি তো কোনও স্থান-কাল নির্দিষ্ট হয় না।

প্রতিক্রিয়া...
অগ্ৰহায়ণ মাস মানে বাঙালির বিয়ের মরসুম। আর বিয়ের আগে পাত্রপাত্রীকে আইবুড়ো ভাত খাওয়ানোর রীতি বাঙালিদের একাংশের মধ্যে অত্যন্ত জনপ্রিয় রীতি। সাধারণত, পাত্র-পাত্রীর আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধবরাই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। তা বলে ট্রেনে? এই অভিনব দৃশ্য খুবই বিরল। অতনু বললেন, 'আমার কোনও ভাষা নেই।  এতটাই আনন্দিত হয়েছি এঁদের আপ্যায়নে।খুবই আনন্দিত। সকলের থেকে যে পরিমাণ ভালবাসা পেয়েছি, জানিনা এত ভালোবাসা সকলকে দিতে পারব কিনা!' নিত্যযাত্রী মিলনকান্তি দাস জানান, আগামী ১৫ তারিখে অতনুর বিয়ে। ১৬ তারিখে প্রীতিভোজ অনুষ্ঠানে তাঁদের সকলকে নেমন্তন্ন করেছে। 'সকলে মিলে ওঁকে সারপ্রাইজ দেব, তাই এই অনুষ্ঠান', বলেন মিলনকান্তি। প্রতিদিন লাখো লাখো নিত্যযাত্রী ট্রেনে চেপে কর্মস্থলে যান। গ্ৰামাঞ্চল থেকে শহরাঞ্চলে যেতে পারে হয় কয়েক ঘন্টা। কাজ শেষে ক্লান্ত শরীরে আবার একই ভাবে বাড়ি ফেরা। বছরের পর বছর ধরে যাতায়াতের পথেই জানা-অজানা মানুষগুলো একে অন্যের বন্ধু হয়ে ওঠেন। এক একটা কামরা হয়ে ওঠে এক একটা পরিবার। আর পরিবারের সদস্যদের যদি বিয়ে হয়, আইবুড়ো ভাত না হলে চলে !

আরও পড়ুন:'দুর্নীতি' খুঁজতে ফের বঙ্গে কেন্দ্রীয় দল

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget