এক্সপ্লোর

Hooghly News: ফের পথ দুর্ঘটনায় প্রাণহানি, প্রাণ গেল ভিলেজ পুলিশের

Road Accident: ফের পথ দুর্ঘটনায় প্রাণহানি। এবার পান্ডুয়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভিলেজ পুলিশের। ন্যানের জিটি রোড বোসপাড়া এলাকায় চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সামনে থেকে আসা একটি বাইকে।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ফের পথ দুর্ঘটনায় (road accident) প্রাণহানি। এবার পান্ডুয়ায় (pandua) পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ভিলেজ পুলিশের (village police)। 

কী ঘটেছিল?
এদিন পান্ডুয়ার খন্যানের জিটি রোড বোসপাড়া এলাকায় চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সপাটে ধাক্কা মারে সামনে থেকে আসা একটি বাইকে। গুরুত্বর জখম হন বাইক চালক এক ভিলেজ পুলিশ এবং তাঁর আত্মীয়া। মৃতের নাম গিয়াস আলি। দুই বাইক আরোহীকে চিকিৎসার জন্য পান্ডুয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা জানান, গিয়াস আলির মৃত্যু হয়েছে।পান্ডুয়া থানার ভিলেজ পুলিশ ছিলেন গিয়াস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চারচাকা গাড়িটি এতটাই গতিতে ছিল যে বাইকে ধাক্কা মেরে প্রায় উড়ে গিয়ে পরে উল্টে যায়। প্রসঙ্গত এই  রাজ্যে সড়ক দুর্ঘটনা মোটেও বিরল নয়।  দিনসাতেক আগেই শিলিগুড়িতে যাত্রীবাহী একটি ছোট চারচাকা গাড়ির সঙ্গে আর একটি ছোট মালবাহী গাড়ির সংঘর্ষ হয় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায়। যাত্রীবাহী গাড়িটিতে সম্ভবত সিকিমের নম্বর প্লেট লাগানো ছিল। তবে দুর্ঘটনা সত্ত্বেও কোনও মতে প্রাণে বাঁচেন সিকিম থেকে আসা গাড়িচালক। জানা গিয়েছে, সিকিমের নম্বর প্লেটের গাড়িটি শিলিগুড়ির উদ্দেশে আসছিল। গাড়িটিতে চারজন ছিলেন। উল্টো দিক থেকে আসা মালবাহী গাড়িটি আবার শিলিগুড়ি থেকে রওনা দেয়। মাঝ রাস্তায় সাত মাইল এলাকায় দুটি গাড়ির সংঘর্ষ হয়।  দূর্ঘটনার জেরে গাড়ি দুটি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনার জেরে সেখানেই একজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি নার্সিংহোমে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই। অরুণের ঠিকানা জানা না গেলেও বাকিরা গ্যাংটকের বাসিন্দা বলেই খবর মিলেছে। 

আগেও এক ঘটনা...
এর কয়েক দিন আগেই রাতের কলকাতায় ফের বেপরোয়া গতির ছবি ধরা পড়ে। মেট্রোপলিটনের কাছে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে একটি গাড়ি। ধাক্কা মারে উল্টোদিক থেকে আসা গাড়ির সঙ্গে। স্থানীয় সূত্রে উঠে আসে, রাত সোয়া দশটা নাগাদ বেপরোয়াভাবে সায়েন্স সিটির দিক থেকে চিংড়িঘাটামুখী একটি গাড়িতে ছিলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। প্রত্যক্ষদর্শী সূ্ত্রে দাবি, গাড়িটি চালাচ্ছিলেন হাকিমুলই। মেট্রোপলিটনের কাছে হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বেপরোয়া গতিতে উল্টোদিক থেকে আসা অপর একটি গাড়ির সঙ্গে ধাক্কা মারে। পুলিশ বেপরোয়া গাড়িটিকে আটক করেছে। আরাবুল-পুত্র হাকিমুলকে প্রগতি ময়দান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রগতি ময়দান থানায় পৌঁছন আরাবুল ইসলাম। 

আরও পড়ুন:শান্তনুকে আজ ফের ব্যাঙ্কশাল আদালতে পেশ, হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget