এক্সপ্লোর

Hooghly News: সর্বোচ্চ শাস্তির বেশি হোক, পার্থকে নিয়ে প্রতিক্রিয়া সিঙ্গুরের বহু কৃষকের

Singur Farmers On Partha Chatterjee: 'ওঁর যদি সর্বোচ্চ শাস্তির বেশি কিছুও হয়, হোক।' বক্তার নাম ভুবন বাগুই। ঠিকানা সিঙ্গুরের গোপালনগর গ্রাম। আর যাঁর সম্পর্কে মন্তব্য, সেই পার্থ চট্টোপাধ্যায় এখন ইডি হেফাজতে।

সোমনাথ মিত্র, হুগলি: 'কৃষকদের ওঁর উপর কোনও সহানুভূতি নেই। ওঁর যদি সর্বোচ্চ শাস্তির বেশি কিছুও হয়, হোক।' বক্তার নাম ভুবন বাগুই। ঠিকানা সিঙ্গুরের (Singur) গোপালনগর গ্রাম। আর যাঁর সম্পর্কে মন্তব্য, সেই পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এখন ইডি (ED) হেফাজতে। কিন্তু সিঙ্গুরের জমি আন্দোলনের প্রধান কারিগর তৃণমূলের বর্ষীয়ান নেতা সম্পর্কে এমন মনোভাব কেন তাঁর?

শাস্তি চায় সিঙ্গুর
ভুবন বললেন, 'এই অর্থনৈতিক বদল আমরা চাইনি। বাংলার জনগণ যাঁরা ভোট দিয়ে দিদিকে এনেছিলেন তাঁরাও চাননি। তৃণমূল দলটা যে চোর ও বেইমানে ভরে গিয়েছে তা ২০১১ সালের পরই বোঝা গিয়েছিল।' এল সিঙ্গুরের জমি ও কোর্টের রায়ের প্রসঙ্গও। কৃষকের কথায়, 'কোর্টের রায়ে জমি ফিরে পাওয়ার পরও যে সেটি অপরিষ্কার হয়ে পড়ে রয়েছে সে জন্য পার্থ চট্টোপাধ্যায় দায়ী। এখনও জমির অর্ধেক চাষ হচ্ছে, অর্ধেক হচ্ছে না। নিশ্চয়ই ওঁদের কোনও লালসা রয়েছে। ওঁদের এজেন্ট রয়েছে সিঙ্গুরে। হয়তো তাঁদের মারফত ফের সিঙ্গুরের জমিটা কেনাবেচা করবেন। তাই ঠিক করে দেননি।'
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতার গ্রেফতারি নিয়ে ঠিক এমনই মনোভাব একসময়ের আন্দোলনকারী কৃষকদের একাংশের। কেউ কেউ জানালেন, সে সময়ে যাঁকে পাশে থেকে লড়াই করতে দেখেছেন তাঁর সম্পর্কে আজ যা সামনে আসছে সে সব জেনে হতবাক তাঁরা। একযোগে পার্থর শাস্তির দাবিতে সরব আন্দোলনকারী কৃষকদের এই অংশ। 

আন্দোলনের ইতিহাস
২০০৬ সালে  সিঙ্গুরে টাটা কারখানার জন‍্য জমি অধিগ্ৰহণকে কেন্দ্র করে কৃষিজমি আন্দোলন গড়ে ওঠে। তৃণমূল-সহ বিভিন্ন রাজনৈতিক দল সেখানকার কৃষকদের পাশে দাড়িয়ে আন্দোলনকে কার্যত ঐতিহাসিক রূপ দেয়। মমতা বন্দ‌্যোপাধ‍্যায়, পার্থ চট্টোপাধ‍্যায়,মদন মিত্র, শোভনদেব চট্টোপাধ‍্যায়,দোলা সেনের একাধিক নেতানেত্রী সেই সময় নিয়মিত যাতয়াত করতেন সিঙ্গুরের বিভিন্ন গ্ৰামে। আন্দোলনের রূপরেখা তৈরী, একের পর এক বৈঠক, মিছিলকে গ্রামের মানুষদের সঙ্গে কার্যত আত্মিক সম্পর্ক গড়ে উঠেছিল তাঁদের। আজ তাঁদেরই এক জনের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ! সিঙ্গুরের গোপালনগর গ্ৰামের আন্দোলনকারী আর এক কৃষক শ্রীকান্ত ঘোষ বলেন, 'লজ্জা। আমরা যে পার্থ চট্টোপাধ‍্যায়কে দেখেছি, এ তো তার উল্টো। আমাদের এখন লজ্জা লাগে যেস এই মানুষটা আমাদের এখানে আন্দোলন করতে এসেছিল। আমরা তো এটা দেখে দিদিকে আনিনি। এতো সিপিএমের থেকেও ভয়ঙ্কর। আমরা চাইছি সরকারের পতন হোক। কারণ দিদির বাড়ি গেলে এখন চিনতে পারেন না। এখন বোঝা যাচ্ছে পার্থ চট্টোপাধ‍্যায় লুঠ করতে এসেছিলেন সিঙ্গুরে। 

রাজনৈতিক তরজা
বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে সেখানে। সিঙ্গুরের বিজেপি নেতা সঞ্জয় পাণ্ডে বলেন, 'সেই সময় আন্দোলন হল চাষের জমিতে শিল্প নয়। তাই শিল্প করতে দিল না।  তার পর কোর্টে নির্দেশ অনুযায়ী জমি চাষ যোগ‍্য করে দিল না। তাই এখন সিঙ্গুরের কৃষকেরা তাদের ক্ষোভ উগরে দিচ্ছে।' ছেড়ে কথা বলেনি তৃণমূল শিবিরও। সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্ৰেস সভাপতি গোবিন্দ ধাড়ার কথায়, 'সিঙ্গুরের লোক ২০২১-এ জবাব দিয়েছেন। ২০২২-এ পঞ্চায়েত ও ২০২৪ এর লোকসভাতেও যোগ‍্য জবাব দেবেন।'

আরও পড়ুন:পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টে ৮ কোটি টাকার হদিশ, খবর ইডি সূত্রে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget