এক্সপ্লোর

SSC Scam: পার্থ-অর্পিতার ফ্রিজ করা অ্যাকাউন্টে ৮ কোটি টাকার হদিশ, খবর ইডি সূত্রে

Crores Of Money Seized: SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও এবার ৮ কোটি টাকার হদিশ, খবর ইডি সূত্রে।

আবির দত্ত, কলকাতা: SSC দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় (partha chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) ব্যাঙ্ক অ্যাকাউন্টেও (bank account) এবার ৮ কোটি টাকার (8 crore) হদিশ। ইডি সূত্রে দাবি, দু’জনের ফ্রিজ করা অ্যাকাউন্টগুলিতে এই বিপুল পরিমাণ টাকার হদিশ মিলেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে কীভাবে এবং কোথায় কোথায় লেনদেন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর ইডি সূত্রে।

নতুন কী?
পার্থ-অর্পিতার একাধিক অ্যাকাউন্ট এর মধ্যেই ফ্রিজ করেছে ইডি। সেই অ্যাকাউন্টগুলি থেকে ৮ কোটি টাকা পাওয়া গিয়েছে বলে খবর। এই টাকার বৈধ উৎস রয়েছে কিনা, কাগজপত্র-নথিপত্রও জানতে চায় ইডি। সেটাই খতিয়ে  দেখা হবে। সূত্রের খবর, এদিনের বিষয়টি আদালতে জানাতে চলেছেন তদন্তকারীরা। এদিনের মেডিক্যাল পরীক্ষার পর এই বিষয় নিয়েই জেরা করা হবে দুজনকে। পাশাপাশি ফ্রিজ করা অ্যাকাউন্টগুলি ছাড়া তাঁদের আর কোনও গোপন অ্যাকাউন্ট রয়েছে কিনা, তাও জানতে চাওয়া হবে। সূত্রের খবর, লেনদেনের বেশ কিছু তথ্য় এর মধ্যেই ব্যাঙ্কের সূত্রে পেয়েছেন ইডি আধিকারিকরা। তবে এই ৮ কোটি টাকার হিসেব যাতে পার্থ-অর্পিতা দিতে পারেন, সেটা আজ জানতে চাওয়া হবে। নগদ ও অ্যাকাউন্ট মিলিয়ে এত টাকা কীসের জন্য ছিল, সেটিও জানার চেষ্টা হবে। জেরায় কালো টাকার প্রসঙ্গও উঠতে পারে বলে খবর। 

এখনও পর্যন্ত যা...
অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ডায়মন্ড সিটির ফ্ল্যাট ও বেলঘরিয়ার রথতলার ফ্ল্যাট মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা। মিলেছে বিপুল গয়না। একাধিক জমির দলিল-সহ বেশ কয়েকটি রিয়েল এস্টেট সংস্থার নামও জানতে পেরেছেন তদন্তকারীরা। মিলেছে বেশ কিছু সম্পত্তির হদিশও। সূত্রের খবর, এই টাকার উৎস এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে যত দিন গড়াচ্ছে ততই গভীরে পৌঁছচ্ছে দুর্নীতি তদন্তের জাল। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকেই তোলপাড় রাজ্য রাজনীতি। তার মধ্যে এদিনের নতুন বিস্ফোরক তথ্য।

 

আরও পড়ুন:পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে চোটের অভিযোগ, ট্যুইটারে মুখ্যমন্ত্রীকে কী 'বার্তা' সুকান্ত মজুমদারের?

 

 

সেরা শিরোনাম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশের ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
West Bengal News Live : কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
কালীঘাট কাণ্ডে ধৃতদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের
Abhishek Banerjee: জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর
জন্মদিনে কেক কাটাকে কেন্দ্র করে পুলিশকে হুঁশিয়ারি অভিষেকের, 'রাত ২ টোয় একবালপুরের লোকেরা কী করছিল?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget