Hooghly News: অসিত মজুমদার কি বিজেপির পথে? হুগলিতে হুঁশিয়ারি পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক
Asit Majumder: চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি এবার বিজেপির পথে? চুঁচুড়া শহরজুড়ে পড়া পোস্টারে তেমনই ইঙ্গিত। পোস্টারে হুঁশিয়ারি, অসিত মজুমদারকে বিজেপিতে নেওয়া যাবে না।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: চুঁচুড়ার (chinsurah) তৃণমূল (TMC MLA) বিধায়ক অসিত মজুমদার (asit majumder) কি এবার বিজেপির (BJP) পথে? চুঁচুড়া শহরজুড়ে পড়া পোস্টারে (poster) তেমনই ইঙ্গিত। পোস্টারে হুঁশিয়ারি, অসিত মজুমদারকে বিজেপিতে নেওয়া যাবে না। যদিও অসিতের বক্তব্য,'বিজেপি পাগল হয়ে গিয়েছে। পাগল-ছাগলের দল। ওরা ওদের নিজেদের পার্টি অফিসেই কিছু পোস্টার লাগিয়ে দিয়েছে। ...হয় পাগল নয় মদ্যপ। আমার কাছে খবর রয়েছে লকেট চট্টোপাধ্যায়ই (locket chatterjee) নাকি তৃণমূলে আসবেন।' লকেট চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, 'কদিন পরেই দেখবেন ওঁর ঘরে ইডি-সিবিআই আসছে।'
কী নিয়ে বিতর্ক?
পঞ্চায়েত ভোটের আগে অসিত মজুমদারের শিবিরবদলের জল্পনায় এখন আলোড়ন হুগলিতে। বিষয়টি নিয়ে পোস্টার পড়েছে বিজেপির জেলা পার্টি অফিস ও বিভিন্ন স্টেশন চত্বরে। লেখা, 'অত্যাচারী অহংকারী চুঁচুড়ার তৃণমূল এমএলএ-কে বিজেপিতে নেওয়া চলবে না।' বিষয়টিকে জল্পনা বলেই উড়িয়ে দিয়েছেন অসিত। পাল্টা আঙুল তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের দলবদলের দিকে। এদিকে লকেটের বক্তব্য, 'ওঁকে কোনও নম্বরই দিতে চাই না। যাঁর মুখের ভাষা এরকম, কিছু দিন বাদেই দেখা যাবে যে ইডি-সিবিআই তাঁর বাড়ি গিয়েছে, আর এই লোকটা অনর্গল মহিলাদের নিয়ে বাজে কথা বলে যায়। সাংসদকেও ছাড়েন না, নাম ধরে ডাকেন।'
বাস্তব কী?
'বড় জাহাজ থেকে ছোট নৌকোয় কেউ যায় বলে তো আমি শুনিনি', তৃণমূল বিধায়কের দলবদলের জল্পনা নিয়ে প্রতিক্রিয়া দলীয় সাংসদ শান্তনু সেনের। সঙ্গে সংযোজন, অন্য দলের নেতা ভাঙানো বিজেপির সংস্কৃতি। 'আমরা ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দেখেছি কী ভাবে প্রাইভেট জেট ভাড়া করে তৃণমূলের নেতা ভাঙিয়ে দিল্লিতে নিয়ে গিয়ে যোগ দেওয়ানো হয়েছিল। আমরা দেখেছি তেলঙ্গানায় কী ভাবে এক এক জন বিধায়কের দাম দেওয়া হয়েছিল। আমরা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গোয়া, বিভিন্ন জায়গায় দেখেছি কী ভাবে বিরোধীদের কেনাবেচা করা হয়েছে', কটাক্ষ শান্তনুর। তাঁর মতে, অসিতের দলবদলের জল্পনা নিয়ে যে পোস্টার পড়েছে সেটাও গেরুয়া শিবিরেরই একটা চক্রান্ত। রাজ্য বিজেপি যে রাজনৈতিক ভাবে দৈন্যে ভুগছে, সেটা তাদের কাছেও স্পষ্ট। পাশাপাশি ইডি-সিবিআইকে বিজেপির একাংশ যে প্রভাবিত করে সেটাও হুগলির বিজেপি সাংসদের কথা থেকে স্পষ্ট, চাঁচাছোলা আক্রমণ তৃণমূল সাংসদের।
আরও পড়ুন:বিরাটের ফেক ফিল্ডিং নীতি বিরুদ্ধ? কী বলছে আইসিসির নিয়ম?
Before You Go
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
সেরা শিরোনাম





















