এক্সপ্লোর

Suvendu Adhikari:‘পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে ফেরার চেষ্টা করবেন‘, ট্যুইটে শুভেন্দুকে নিশানা অপরূপার

TMC MP Aparupa Poddar:বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের। ‘পঞ্চায়েত ভোটের পর তৃণমূলে ফেরার চেষ্টা করবেন শুভেন্দু ’, রাখঢাক না করেই ট্যুইটারে লিখলেন আরামবাগের সাংসদ।

কলকাতা: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিশানা তৃণমূল সাংসদ (TMC MP Aparupa Poddar) অপরূপা পোদ্দারের। ‘পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) পর তৃণমূলে ফেরার চেষ্টা করবেন শুভেন্দু। তদন্ত থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছিলেন’, রাখঢাক না করেই ট্যুইটারে লিখলেন আরামবাগের সাংসদ। সংযোজন, 'পঞ্চায়েতে ভরাডুবির পর মোহভঙ্গ হলে বিজেপি ছাড়বেন। তবে দলে ফেরাবেন কি না, সেটা ক্যাপ্টেন ঠিক করবেন। তবে ক্যাপ্টেনকে অনুরোধ, দণ্ডি কেটে নয়, কান ধরে ওঠ বোস করিয়ে দলে নেবেন’, ট্যুইট সাংসদের। পাল্টা দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। বলেছেন, 'আরামবাগ থেকে টিকিট পেলে হারার জন্য তৈরি থাকুন।'

AITC. pic.twitter.com/HYJD02fReQ

প্রেক্ষাপট:
মার্চ মাসেও নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতাকেও তীব্র আক্রমণ শানিয়েছিলেন শুভেন্দু। সে বার নারদ-কাণ্ডে নারদকাণ্ড মুখ খুলেছিলেন বিরোধী দলনেতা। বলেছিলেন, 'দীর্ঘ রাজনৈতিক জীবনে নারদ স্টিং অপারেশন ছাড়া কোনও অভিযোগ নেই । রাজনৈতিক চাঁদা দেওয়ার নামে ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্রের নেপথ্যে ছিল ভাইপো। যাদের আগামীদিনের বাধা বলে মনে করেছিল, তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হয়।' ৬৫ লক্ষ টাকার বিনিময়ে ম্যাথুকে কে ডি সিংহর সাহায্যে ব্যবহার করা হয়েছিল।' এর পরই পাল্টা তাঁর মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। বলেছিলেন, 'পশ্চিমবঙ্গের রাজনীতির সবথেকে বড় নটবরলালের নাম শুভেন্দু অধিকারী। আজ এটা প্রমাণিত। আজ নারদ নিয়ে উনি অনেক বড় বড় কথা বলছেন, এত দিন কেন বলেননি? আজ খানাকুলের রমেন পরামানিক ওরফে রাজা নিয়ে ম্যাথু স্যামুয়েলকে শুভেন্দু অধিকারীর কাছে নিয়ে গিয়েছিলেন। উনি যদি ধোয়া তুলসীপাতা হন, তা হলে কেন সেটা তিনি তখন মেনে নিয়েছিলেন? আজ বড় বড় কথা বললে হবে না। প্রয়োজন হলে ইডি, সিবিআই, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি--যেখানে ইচ্ছা সেখানে বসাক। আমাকে, রমেন পরামানিক, শুভেন্দু অধিকারী ও ম্যাথু স্যামুলেয়কে সামনে বসাক। আমি ওঁর মুখোশ খুলে দেব যে উনি কত বড় অপরাধী।' প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের সময় যত এগিয়ে আসছে তত তৃণমূল সমালোচনার ঝাঁঝ বাড়াচ্ছেন নন্দীগ্রামের বিধায়ক। হালেই কালিয়াগঞ্জের সভায় বলেন 'ভাইপোর মতো হেলিকপ্টার নিয়ে সভা নয়, মানুষকে নিয়ে সভা। কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর লোভ দেখিয়ে জনসভা নয়। বিরিয়ানির প্যাকেট দিয়েও মাঠ ভরানো হয়নি'জোর করে মাঠ ভরানো হয়নি।' পাল্টা এসেছে তৃণমূল শিবির থেকেও। দুর্নীতি থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বুধবার তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন:দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget