এক্সপ্লোর

South Dinajpur: দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার

Dakshin Dinajpur News: দলবদলের 'দণ্ড' হিসেবে ৪ মহিলাকে দণ্ডি, ৭দিনের মাথায় গ্রেফতার।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার। বিজেপিতে যোগ দেওয়ার 'শাস্তি', দণ্ডি কেটে তৃণমূলে প্রত্যাবর্তন। তীব্র সমালোচনার মুখে অবশেষে ২ তৃণমূল নেতা গ্রেফতার। দলবদলের 'দণ্ড' হিসেবে ৪ মহিলাকে দণ্ডি, ৭দিনের মাথায় গ্রেফতার।

ঘটনার ৫ দিন পর, গতকাল রাতে দুই তৃণমূলকর্মীকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজতে চাইনি পুলিশ। তাই, ১৭ এপ্রিল পর্যন্ত ধৃতদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

কাদের গ্রেফতার:
বুধবার, রাতে গ্রেফতার করা হয়েছে, বিশ্বনাথ দাস ও আনন্দ রায়কে। দুজনেই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। দক্ষিণ দিনাজপুরের তপনের তিন মহিলাকে, দণ্ডি কেটে তৃণমূলে ফিরতে হয়েছে। সেই সংক্রান্ত ঘটনাতেই গ্রেফতার। এদিন, আদালতে সরকারি আইনজীবীর দাবি, তপনের যে তিন মহিলা বালুরঘাটে এসে দণ্ডি কেটেছিলেন, তাঁদের নিয়ে এসেছিলেন বিশ্বনাথ দাস এবং আনন্দ রায়। তাই এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে কোনও সম্প্রদায়কে আঘাত করা, মহিলাদের অপমান করা এবং SC-ST আইনে মামলা রুজু হয়েছে।

রাজনৈতিক তরজা:
দণ্ডিকাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং জেলা মহিলা তৃণমূলের সদ্য প্রাক্তন সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর। বিতর্কের মুখে তাঁকে জেলা সভানেত্রীর পদ থেকে সরিয়েছে তৃণমূল। সেই প্রদীপ্তা চক্রবর্তীকেও গ্রেফতার করার দাবি তুলেছে বিজেপি। দক্ষিণ দিনাজপুরের বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, 'তৃণমূলের দুই কর্মীকে গ্রেফতার, যার দ্বারা হয়েছে, তাকে আড়াল করার চেষ্টা চলছে। এটা পুলিশ মদত, না দলের মদত জানি না। তাকে গ্রেফতার করার দাবি করছি।' দক্ষিণ দিনাজপুরের তৃণমূলের সহ সভাপতি সুভাষ চাকি বলেন, 'তৃণমূল এটাকে সমর্থন করে না, আইন আইনের পথে চলবে।'

আগেই আক্রমণ শুভেন্দু-সুকান্তর:
ঘটনার পরে ট্যুইটে বিরোধী দলনেতা বলেছেন, 'রাষ্ট্রপতি যেখানে সুখোই বিমানে চড়ছেন। সেখানে বালুরঘাটে বিজেপি যোগদানের শাস্তি দিতে দণ্ডি কাটানো হয়েছে।' দক্ষিণ দিনাজপুরের তপনের এই ঘটনায় তৃণমূলকে নিশানা করেছিলেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির ট্যুইট, তপনের গোফানগরের চার মহিলা বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিয়েছিলেন। একদিনের মধ্যে ওই আদিবাসী মহিলাদের ভয় দেখিয়ে তৃণমূলের গুন্ডারা দলে ফিরতে বাধ্য করেছে। শাস্তি হিসেবে ওই মহিলাদের দিয়ে দণ্ডি কাটানো হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আদিবাসীদের অপমান করার অভিযোগ তুলে প্রতিবাদে গর্জে ওঠার ডাক দিয়েছিলেন।

আরও পড়ুন: 'এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন বিচারপতি, ওঁর টার্গেট অভিষেক', পাল্টা আক্রমণ তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Agnimitra Paul: ”..এটা হবে না
”..এটা হবে না", নিয়ম লঙ্ঘনে "ফাইন", জরুরি ঘোষণা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, "আগামী ১ তারিখ থেকে..”
Taslima Nasrin:তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ,
তসলিমার অনুষ্ঠানে বিশৃঙ্খলা, জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, "যারা বড় বড় কথা বলত.."

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget