এক্সপ্লোর

Hooghly: মুরগীর চার পা! মাংস কাটতে গিয়ে তাজ্জব মাংস ব্যবসায়ী

মুরগি কিনে আনার সময় তাঁর চোখে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। কিন্তু মাংস কাটতে গিয়ে তাজ্জব হয়ে যান স্বপনবাবু।

সৌরভ বন্দ্য়োপাধ্যায়, হুগলি:  অবিশ্বাস্য  হলেও এটা সত্যি! এবার দেখা গেল বিরল ঘটনা।  মুরগিরও চারটি পা! এমনই অদ্ভূত ঘটনা সামনে এসেছে হুগলির চুঁচুড়ায়। মুরগীর চার পা দেখে চোখ কপালে উঠল মাংস বিক্রেতার।

যারা পাঁঠার মাংস খেতে পছন্দ করে না অথচ মুরগি খুব প্রিয় তাদের পাঠা বা খাসির মাংস দিয়ে মজা করে বলা হয় চার ঠ্যাংয়ের মুরগির মাংস। কিংবা কেউ পাঁঠার মাংস আনতে গিয়ে মজা করতে বলেন, চার ঠ্যাং আনতে চললাম।

এগুলো তো  নিছক মজা করার জন্য বলা হয়ে থাকে। সবাই জানেন, মুরগির দুটো পা হয়, আর দুটো ডানা। তা বলে চারপেয়ে মুরগি! এমনটা কিন্তু সচরাচর হয়েই না।কিন্তু সেই চারপেয়ে মুরগির কথা বলে নিছক মজাই বা আর রইল কই?

চুঁচুড়া খরুয়া বাজারে মুরগির মাংস বিক্রেতা স্বপন সরকারের দোকানে রয়েছে এমনই অদ্ভুত একটি মুরগি।যার চারটে পা।মুরগি কিনে আনার সময় তাঁর চোখে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। কিন্তু মাংস কাটতে গিয়ে তাজ্জব হয়ে যান স্বপনবাবু। লক্ষ্য করে দেখলেন,  দুটো পা যেমন থাকে তেমনই আছে। সেই সঙ্গে পিছনের দিকে দুটো ছোটো পা রয়েছে ওই মুরগিটির। আর তা নিয়েই দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে মুরগিটি। প্রায় ত্রিশ বছর ধরে মুরগির মাংস বিক্রি করেন স্বপন।এই ধরনের আশ্চর্য জনক ঘটনা তিনি এর আগে দেখেননি।

জোড়া মাথা, জোড়া শিশু অস্বাভাবিক  হলেও মাঝেমধ্যে এমন ঘটনা সামনে আসে। কিন্তু তা বলেও মুরগির চারটি পা!   মুরগির চারটে পা থাকা বেনজির বলেই মন্তব্য করেছেন প্রাণীবিদরা। চুঁচুড়ার প্রাণী স্বাস্থ্য হাসপাতালের চিকিৎসক জয়জিৎ মিত্র জানান, এমন ঘটনা সাধারণত দেখা যায় না। একটা মুরগির দুটো পা হয়। এটা জিনগত বা ক্রোমোজমের ত্রুটির কারনে হয়ে থাকতে পারে।ব্রয়লার মুরগি যেহেতু মাংসের জন্য তৈরি হয়, তাই জিনগত ত্রুটি দেখা দিতেই পারে। কাজেই এটাকে একেবারে অস্বাভাবিক বলা যাবে না,  তবে তা অবশ্যই বিরল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget