এক্সপ্লোর

Bankura News:সাপের কামড়ে মরণজ্বালা, অন্ধবিশ্বাস ফের প্রাণ কাড়ল বাঁকুড়ার গৃহবধূর

Snakebite Death:ফের কুসংস্কারের বলি এক গৃহবধূ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিষধর সাপের কামড় খেয়েছিলেন তিনি। কিন্তু ডাক্তারের পরিবর্তে বৈদ্যনাথ বাগদী নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে।

তুহিন অধিকারী, বাঁকুড়া: ফের কুসংস্কারের (Superstition) বলি এক গৃহবধূ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিষধর সাপের (Snakebite) কামড় খেয়েছিলেন তিনি। কিন্তু ডাক্তারের পরিবর্তে বৈদ্যনাথ বাগদী নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয় তাঁকে। অভিযোগ, এই টানাপড়েনেই মৃত্যু হয় তাঁর। অসুস্থ হয়ে পড়েছে ওই গৃহবধূর কোলের শিশুও। বাঁকুড়ার (Bankura) পাত্রসায়ের থানার বালসি ২ নং পঞ্চায়েতের শালোইপাড়া এলাকার ঘটনা।

কী ঘটেছিল?
মৃতার নাম শিখা বাগদি। গত কাল রাতে ঘুমন্ত অবস্থায় শিখাকে কোনও কিছুতে কামড়ে দিয়েছিল। কিন্তু ঠিক কীসের দংশন হয়েছে, সেটি বুঝতে পারেননি শিখার পরিবার। এর মধ্যেই গৃহবধূর হাত জ্বালা শুরু হওয়ায় তাঁকে স্থানীয় বৈদ্যনাথ বাগদী নামে এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ওই ওঝাই জানিয়েছিলেন সাপে নয়, কাঁকড়াবিছায় কামড় দিয়েছে। তাঁর কাছ থেকে বাড়িতে নিয়ে আসা হয় শিখাকে। পরিবারের লোকজনের দাবি, মাঝরাত থেকে শারীরিক অসুস্থতা বাড়তে থাকে তাঁর। তখন স্থানীয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্থাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে শিখাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তখনই পরিবারের লোকজনও জানতে পারেন যে কাকড়াবিছা নয়, বিষধর গোখরো সাপের দংশনে এই মর্মান্তিক পরিণতি হয়েছে গৃহবধূর। এদিকে মৃতার বছর চারেকের সন্তানও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। প্রাথমিক ভাবে ধারণা, মায়ের দুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। ওই বাড়ি থেকে বিষধর সাপটি উদ্ধারও হয়েছে। ঘটনায় এলাকায় শোকের ছায়া। সঙ্গে আলোচনায় আরও কিছু প্রশ্ন। সর্পদংশনের ক্ষেত্রে কুসংস্কার বাদ দিয়ে চিকিৎসকের কাছে যাওয়া যে অত্যন্ত জরুরি, সে নিয়ে প্রচার কতটা কার্যকরী হচ্ছে তা নিয়ে আলোচনা দরকার। কেন এত প্রচারের পরও ওই গৃহবধূকে প্রথমে হাসপাতালে না নিয়ে গিয়ে ওঝার গিয়ে নিয়ে যাওয়া হল? কেনই বা গ্রামগঞ্জে এখনও এই ধরনের ওঝা বা গুনিনরা সক্রিয়, সেই সবও ভেবে দেখা দরকার বলে মনে করছেন অনেকে। 

আগেও এক ঘটনা...
গত বছর সেপ্টেম্বরে মালদার চর কাদিরপুরের একটি ঘটনা হইচই ফেলে দিয়েছিল। স্থানীয় সূত্রে খবর মেলে, এলাকার বাসিন্দা বছর ২২-এর মিঠুন মণ্ডলকে সাপে কামড়ায়। প্রায় সঙ্গে সঙ্গেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই তরুণকে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। ঘণ্টা দুয়েকের মধ্যেই মৃত্যু হয় তাঁর। এর পর নিয়ম অনুযায়ী হাসপাতালের তরফে ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু তা নিয়েই গোল বাধে মৃত তরুণের পরিবারের সঙ্গে।  হাসপাতাল ময়নাতদন্ত করতে চাইলেও, ওই তরুণের পরিবার তাতে রাজি হয়নি। বরং দেহ বাড়ি নিয়ে যেতে উদ্যত হন তাঁরা। হাসপাতাল কর্মীরা বাধা দিলে শুরু হয় বচসা। ধাকাধাক্কি থেকে হাতাহাতি বেধে যায়। এর পর, জোর করে মৃতদেহ বাড়ি নিয়ে গিয়ে শুরু হয় ঝাড়ফুঁক। নিথর দেহে প্রাণ ফেরানোর চেষ্টায় মৃত তরুণের মুখে ঢালা হয় দুধ। মৃত তরুণের ঠাকুমা বলেন, ‘‘আমরা এখানে ঝাড়ফুঁক করাচ্ছি। আমাদের আশা বেঁচে যাবে।’’ কী ভাবে এই ধরনের অন্ধবিশ্বাস আজও বাসা বেঁধে থাকে? ভাবাচ্ছে অনেককে।

আরও পড়ুন:মাছ খান না? ডিমে অ্যালার্জি? প্রোটিন মিলবে কীভাবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
West Bengal News Live : 'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?
'তোমায় বলতে হবে না কোনটা বলতে পারব, কোনটা পারব না,' বিধানসভায় কার উদ্দেশে মন্তব্য ফিরহাদের ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget