এক্সপ্লোর

Haridevpur Update: অয়নকে মগরাহাটে ফেলার সময় শোনা গিয়েছিল গোঙানি! জেরায় চাঞ্চল্যকর দাবি এক ধৃতের

ঘুমের ওষুধ মেশানো মদ খাইয়ে বেহুঁশ করে কি খুন করা হয়েছিল হরিদেপুরের অয়ন মণ্ডলকে? মগরাহাটে ফেলে আসার সময় কি প্রাণ ছিল অয়নের শরীরে? হরিদেবপুরকাণ্ডে ধৃতদের জেরা করে পাওয়া তথ্য ঘিরে এখনও রহস্য।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: অয়ন মণ্ডলকে (Ayan Mondal) মগরাহাটে ফেলার সময় তাঁর গোঙানি শুনতে পেয়েছিলেন। জেরায় চাঞ্চল্যকর দাবি করেছে এক ধৃত। তাহলে কি তখনও বেঁচে ছিলেন অয়ন? তদন্তকারীদের দাবি, ধৃতদের বয়ানে অসঙ্গতি রয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়ির পিছনে ঝোপ থেকে উদ্ধার হয়েছে অয়নের মানিব্যাগ। এখনও মেলেনি তাঁর মোবাইল ফোন।

হরিদেবপুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য: ঘুমের ওষুধ মেশানো মদ খাইয়ে বেহুঁশ করে কি খুন করা হয়েছিল হরিদেপুরের অয়ন মণ্ডলকে? মগরাহাটে ফেলে আসার সময় কি প্রাণ ছিল অয়নের শরীরে? হরিদেবপুরকাণ্ডে ধৃতদের জেরা করে পাওয়া তথ্য ঘিরে এখনও রহস্য।দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে আর ফেরেননি অয়ন। একাদশীর দিন তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে।ঘটনায় গ্রেফতার করা হয় অয়নের বান্ধবী, বান্ধবীর বাবা, মা, ভাই ও ভাইয়ের ২ বন্ধু সহ ৭ জনকে।

পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃতরা জানিয়েছেন, অয়ন মণ্ডলকে মগরাহাটে ফেলার সময় গোঙানি শুনেছিলেন তারা।তাহলে কি তখনও জীবিত ছিলেন অয়ন? যদিও পুলিশ সূত্রে দাবি, ধৃতদের বয়ানে অসঙ্গতি রয়েছে। মগরাহাটে ফেলার সময় অয়নের জীবিত থাকার কোনও প্রমাণ এখনও তাঁরা পাননি। অয়নের শরীরে ১৮টি ক্ষতচিহ্ন মিলেছে। সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাপড়ের টুকরো উদ্ধার হয়েছে, অয়নকে মারধরের পর ওই কাপড় দিয়ে ঘর পরিস্কার করা হয়েছিল বলে পুলিশের অনুমান।

একটি রক্তমাখা নোড়া,৬টি মোবাইল ফোন ছাড়াও উদ্ধার হয় মদের বোতল ও ওষুধের পাতা।পুলিশের অনুমান, মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বেহুঁশ করা হয়ে থাকতে পারে অয়নকে। যে কালো প্লাস্টিকে মুড়ে মৃতদেহ ফেলা হয়েছিল, তার একটি টুকরোও পুলিশের হাতে এসেছে। বুধবার ধৃতদের মধ্যে ৫ জনকে আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়ির পিছনের ঝোপ থেকে অয়নের পার্স উদ্ধার করা হয়েছে। তাতে দুটি এটিএম কার্ড, টাকা ও একটি ছবি ছিল। তবে তার মোবাইল ফোনটি এখনও খুঁজে পাওয়া যায়নি। এখনও পর্যন্ত পুলিশ মনে করছে, বান্ধবী ও তাঁর মায়ের ব্যক্তিগত ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করতেন অয়ন। সেই আক্রোশেই খুন করা হয়েছে তাকে।অয়নের মোবাইল পাওয়া গেলে খুনের মোটিভ অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Tapas Chatterjee: 'আমরা বোধহয় দ্বিতীয় শ্রেণীভুক্ত,' মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget