এক্সপ্লোর

Howrah: উলুবেড়িয়ায় লরির ধাক্কায় কাটা পড়ল মহিলার ডান হাত, চালক পলাতক

Howrah News: গুরুতর জখম ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লরি চালকের খোঁজ চালাচ্ছে উলুবেড়িয়া থানার পুলিশ।

সুনীত হালদার, হাওড়া: সাতসকালে ভয়ানক পথ দুর্ঘটনা। গুরুত আহত এক মহিলা। অটোয় চড়ে যাচ্ছিলেন রান্নার কাজে। রাস্তায় লরির ধাক্কায় কাটা পড়ল ডান হাত। আজ সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার (Uluberia) নোনা এলাকায় ওড়িশা ট্রাঙ্ক রোডে। শ্যামপুরের  (Shyampur) বাসিন্দা রেবা মণ্ডল উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে রান্নার কাজ করেন। অসাবধানতাবশত তাঁর ডান হাত অটোর বাইরে ছিল। দ্রুত গতিতে যাওয়ার সময়, লরির (Truck) ধাক্কায় হাত কেটে রাস্তায় পড়ে। গুরুতর জখম ওই মহিলাকে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে যাওয়া হয়। লরি চালকের খোঁজ চালাচ্ছে উলুবেড়িয়া থানার পুলিশ।

এদিন সকালে রাস্তায় কাটা হাত পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পথচলতি মানুষের মধ্যে। পুলিশ সূত্রের খবর শ্যামপুরের বাসিন্দার রেবা মন্ডল উলুবেড়িয়ার বাজারপাড়ায় একটি নার্সিংহোমে রান্নার কাজ করতেন। সাধারণ মানুষের চোখে পড়তেই সেই মহিলাকে প্রথমে শরৎচন্দ্র মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এরপর কলকাতা এস এস কে এম হাসপাতালে স্থান্তরিত করা হয়। দুর্ঘটনার পর লরি নিয়ে চম্পট দিয়েছে চালক। 

এদিকে রাজ্যের অন্য প্রান্তে বর্ষার শুরুতেই বড়সড় বিপত্তি। অতিভারী বৃষ্টির জেরে ফুলে-ফেঁপে ওঠা পাহাড়ি নদীর জলে কার্যত ভেসে যাচ্ছে রাস্তা। একাধিক জায়গায় নেমেছে ধস। সবমিলিয়ে উত্তর সিকিম (North Sikkim) বিচ্ছিন্ন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, উত্তর সিকিমের বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন প্রায় ২ হাজার পর্যটক। যুদ্ধকালীন পরিস্থিতিতে রাস্তা উদ্ধারের কাজেও ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টির জের।

এই মুহূ্র্তে মানগান থেকে চুংথাংয়ের (Mangan to  Chungthang) রাস্তা পুরোপুরি বন্ধ। নাথুলা বা ছাংগুর রাস্তাও। জানা যাচ্ছে, সেই অঞ্চলেই আটকে পড়েছেন সবথেকে বেশি পর্যটক। টুং এলাকার কয়েকটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, কার্যত দু'কুল ছাপিয়ে বইছে ঝোরা বা পাহাড়ি নদী। জলের তোড়ে অনেক জায়গাতেই রাস্তায় নেমেছে ধসও। 

নির্ধারিত সময়ের কিছুটা পর গত সোমবারে উত্তরবঙ্গে বর্ষা ঢোকার সঙ্গেও সিকিমেও পৌঁছে যায় মৌসুমী বায়ু। কার্যত সেদিন থেকেই বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গ ও সিকিম। কিন্তু চলতি সপ্তাহের মাঝ থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয় অতি ভারী বৃষ্টি। আবহাওয়ার দফতর সূত্রে খবর, আগামী ১৯ তারিখ পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিরই আশঙ্কা রয়েছে। আর যে প্রবল বৃষ্টির জেরেই পাহাড়ি নদী ফুলে ফেঁপে উঠতেই বিপত্তি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
বারুইপুরে নাবালিকা নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর, তদন্তে খুশি? কী বললেন বাবা?
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Suvendu Case : 'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
'খুনি-ধর্ষকরা ভয়ে থাকুক, সাধারণ মানুষ নয়', বারুইপুরে এসে কাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী?
News Live Updates: গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের
গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের মা-বাবার হাতে ২৫ লক্ষ টাকা তুলে দিলেন শুভেন্দু, ব্যবস্থা হল বার্ধক্যভাতা, অন্নপূর্ণা ভাণ্ডারের

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget