এক্সপ্লোর

Howrah News: ঘুমিয়ে ছিলেন তরুণী...আরজি কর আবহেই বাংলায় ফের নারকীয় ঘটনা

Crime News: ঘুমিয়ে থাকা অবস্থায় কে বা কারা এমন করল? এখনও রয়েছে রহস্য়।

ভাস্কর ঘোষ, হাওড়া: আরজি কর কাণ্ডের আবহেই বাংলায় ফের নারীর উপর চরম অত্যাচার। হাওড়ার বেলুড়ে রাতের অন্ধকারে তরুণীর উপর অ্যাসিড হামলার ঘটনা ঘটল। আক্রান্ত তরুণী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। রয়েছেন। যদিও এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছেন তা নিয়ে এখনও স্পষ্ট করে বলতে পারেননি ওই তরুণীর পরিবারের কেউ। ঘটনাটি নিয়ে তদন্তে নেমেছে বেলুড় থানার পুলিশ। ওই এলাকায় যাবতীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।

যে এলাকায় এই ঘটনা ঘটেছে। সেটি ঘনবসতিপূর্ণ এলাকা। ওই বসতি এলাকার মধ্যে একটি ঘরে শুয়ে থাকা তরুণীর গায়ে অ্যাসিড ছোড়া হয়েছে। ঘুমন্ত অবস্থায় ওইরকম ঘনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এই অপরাধ ঘটল, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়।   

পরিবারের অভিযোগ কী?
পরিবার সূত্রে খবর, বুধবার রাতে মা ও বোনের সঙ্গে শুয়ে ছিলেন তরুণী। রাত ১টা নাগাদ তাঁর চিৎকারে সকলে জেগে ওঠেন। পরিবারের দাবি, বাড়ির সকলে দেখতে পাচ্ছেন যন্ত্রণায় ছটফট করছেন ওই তরুণী। পরিবারের এক সদস্য বলছেন, 'সবাই উঠলাম দেখলাম পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। আমরা কিছু দেখতে পাইনি। চিৎকার করলাম। রোডের উপরে গেলাম।'

তড়িঘড়ি আক্রান্ত তরুণীকে নিয়ে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে  এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবার সূত্রে খবর, অ্য়াসিড হামলায় যুবতীর পিঠ ও গায়ের বেশ কিছু অংশ সহ শরীরের প্রায় ৬৩ শতাংশ অংশ পুড়ে গিয়েছে। যে বোতলে করে অ্য়াসিড আনা হয়েছিল ঘটনাস্থল থেকে সেই বোতলটি উদ্ধার করেছে বেলুড় থানার পুলিশ। কিন্তু কে বা কারা অ্য়াসিড ছুড়ল তা নিয়ে ধন্দে তরুণীর পরিবার। অপরাধীদের চিহ্নিত করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎস ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারা রাজ্য। প্রতিদিন রাস্তায় নেমে বিচারের দাবিতে বিক্ষোভ দেখানো হচ্ছে। সাধারণ বাসিন্দারা রাস্তায় নেমেছেন। নারী সুরক্ষা জোরদার করার জন্য, নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধ নিয়ে সরব হচ্ছে সমাজের প্রতিটি স্তরের মানুষ। সেই আবহেই এমন ঘটনা ঘটল রাজ্যের বুকে।   

আরও পড়ুন: সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট? আর কোন ৫ জনেরও এই পরীক্ষা? এবার বেরবে 'আসল' তথ্য?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড, মৃত ৯, সাসপেন্ড দমকলের স্টেশন অফিসার, ১৫টি হোটেলে পৌঁছল নোটিস
News Live Update : কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু-মহিলাসহ মৃত ৯, হাসপাতালে ভর্তি একাধিক
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?
SSC Scam : SSC-তে অতিরিক্ত শূন্যপদ প্রত্যাহার করছে রাজ্য়, কারণ কী ?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget