এক্সপ্লোর

Howrah 'Hooch Death' : মদ-লটারিতে শেষ হচ্ছে বাংলা, কটাক্ষ সুকান্তর, মদের রাজস্বেই চলছে রাজ্য, খোঁচা সুজনের

হাওড়ার এই ঘটনার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচাআকচি। প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধী দল গুলি।

সুনীত হালদার, হাওড়া : বর্ধমানের ছায়া হাওড়ার ঘুসুড়িতে। ফের মদে বিষক্রিয়ার জেরে মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোড়াছু়ড়ি। হাহাকার মৃতদের পরিবারে। অসহা আর্তি , ' বিষ মদ খেয়ে মানুষটা চলে গেল, এখন পরিবার, ছোট্ট ছেলেটাকে দেখবে কে ! '  আবার কারও অভিযোগ, ওই অঞ্চলে এমন অনেক বিষ মদের ঠেকই তো রয়েছে, সেগুলো কেন তুলে দেওয়া হচ্ছে না ? 

৬ জনের মৃত্যু
ঘুসুড়ির ধর্মতলা এলাকায় ৬ জনের মৃত্যু হয়েছে । পরিবারের দাবি, মদে বিষক্রিয়ার জেরেই এদের মৃত্যু। হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। পরিবারের লোকেদের দাবি, মদ খেয়ে আসার পরই অসুস্থ বোধ করছিলেন তারা । অসহায় স্ত্রীর কান্না ' মদ খেয়ে এসে সেই যে শুয়ে পড়ল ... কখন যে মরে গেল ' 

' মদ-লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ'
হাওড়ার এই ঘটনার পরই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক আকচাআকচি। প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছে বিরোধী দল গুলি। 'বাংলায় মদ-লটারিতে শেষ হয়ে যাচ্ছে মানুষ', মন্তব্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি বলেন, সরকারের সব থেকে বেশি আয় এই মদ থেকে। মাননীয়া মুখ্যমন্ত্রী মহিলাদের হাতে যে টাকা দিচ্ছেন, তা চলে যাচ্ছে পরিবারের পুরুষদের হাতে। সেই টাকায় তারা মদ খাচ্ছে। তাই এভাবে মানুষ শেষ হয়ে যাচ্ছে। '  প্রায় সুর মিলিয়েই বাম নেতা সুজন চক্রবর্তী বলছেন, মদের রাজস্বেই চলছে রাজ্য । কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী 'রাজ্যে সংগঠিত অপরাধ চলছে' । অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের দাবি, সরকার ব্যবস্থা নেবে। উল্টে বাম সরকারকে খোঁচা দিয়ে তাঁর প্রশ্ন, বাম সরকার শেষ বছরে কত মদের দোকানের লাইসেন্স বিলি করেছে জানেন ? 

চোলাইয়ের ঠেকে ভাঙচুর
এই ঘটনায় ছড়িয়েছে উত্তেজনা।  সকালে চোলাইয়ের ঠেকে ভাঙচুর চালান স্থানীয়রা। তাঁদের অভিযোগ, মালিপাঁচঘড়া থানার পিছনে রেললাইনের ধারে নিয়মিত বসে চোলাইয়ের ঠেক। পুলিশ সব জেনেও নিষ্ক্রিয়। সেখানে জাল মদও তৈরি হয় বলে অভিযোগ।

খাবার, নাকি মদ খেয়ে বিষক্রিয়া, তা এখনও নিশ্চিত নয়, ময়নাতদন্ত হবে। নমুনা সংগ্রহ করবে ফরেন্সিক দল, জানাল পুলিশ। সকালে ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Israel strikes on Iran: LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
LPG ট্যাঙ্কারবাহী জাহাজে ভারতীয় পতাকা, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি ইরানের
PM Modi Brigade Rally : নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
নরেন্দ্র মোদির ব্রিগেডে সভা আজ, দেখে নিন কর্মসূচি
PM Modi Brigade Rally : মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
মোদির ব্রিগেডের সভায় '১ লক্ষ লোকের' জন্য রান্না ! কী থাকছে মেনুতে ?
Weather Update: আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস
আগামী ৪৮ ঘণ্টায় দুর্যোগের ঘনঘটা ! পড়বে বাজ, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget