এক্সপ্লোর

Calcutta High Court: আনিস খুনে স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন, লিখিত বক্তব্য নিয়ে আসার নির্দেশ

বিক্ষোভের মুখে ফিরলেন ASI। CBI তদন্তের দাবি তুলেছে নিহতের পরিবার। সূত্রের খবর, DGP-কে বিস্তারিত তথ্য দিয়েছেন হাওড়া গ্রামীণের SP। 

কলকাতা: আনিস খানের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন কলকাতা হাইকোর্টে। দুপুর ২টোয় লিখিত বক্তব্য নিয়ে আসার জন্য আইনজীবীকে নির্দেশ। এই নির্দেশ দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। 

আমতায় ছাত্রনেতাকে খুনের অভিযোগে, দেড় দিনের মাথায় তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও অধরা অভিযুক্তরা। বিক্ষোভের মুখে ফিরলেন ASI। CBI তদন্তের দাবি তুলেছে নিহতের পরিবার। সূত্রের খবর, DGP-কে বিস্তারিত তথ্য দিয়েছেন হাওড়া গ্রামীণের SP। হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর তদন্তে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পরিবারের দাবি, শুক্রবার রাতেই আনিসকে হত্যার খবর দেওয়া হয় আমতা থানায়! কিন্তু পুলিশ যায় পরদিন সকালে। ঘটনার দেড়দিন পরে ফরেন্সিক পরীক্ষা নিয়েও উঠছে প্রশ্ন। 

শুক্রবার তখন গভীর রাত। আমতার নিহত ISF’র ছাত্রনেতা আনিস খানের পরিবারের দাবি, ওই সময়েই পুলিশ ও সিভিক ভলান্টিয়ারের পোশাকে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে এসেছিলেন চারজন।

ছেলের মৃত্যুর পর রাতেই পুলিশকে বারবার ফোন করে আসতে বলেছিলেন, বলে দাবি করেছেন নিহতের বাবা। কিন্তু অভিযোগ, পুলিশ আসে শনিবার সকাল ৯টায়। শুধুমাত্র আনিসের মৃতদেহ নিয়ে চলে যায় তারা।

কিন্তু প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থলে যেখানে রক্তাক্ত দেহ পড়ে ছিল, সেই জায়গা ঘেরেনি পুলিশ। সংগ্রহ করা হয়নি কোনও নমুনা। এমনকী, মৃতদেহ নিয়ে যাওয়ার পর আর পুলিশের তরফ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়নি বলে দাবি নিহতের পরিবারের। 

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলেই হয়ে যায় ময়নাতদন্ত। রাজ্যজুড়ে তুমুল বিক্ষোভ-প্রতিবাদের পর রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে, RAF-কে নিয়ে নিহত ছাত্রনেতার বাড়িতে যান আমতা থানার ASI সুরজিৎ পাত্র। অর্থাৎ মৃত্যুর দেড় দিনের মাথায় তদন্ত শুরুর তৎপরতা দেখা গেল পুলিশের। 

বিশেষজ্ঞদের মতে, ততক্ষণে পেরিয়ে গেছে তদন্তের ‘গোল্ডেন আওয়ার’। প্রায় গোটা একটা দিন অরক্ষিত অবস্থায় পড়ে ছিল প্লেস অফ অকারেন্স বা ঘটনাস্থল। সেই জায়গা ঘিরতে যেতেই তুমুল বিক্ষোভের মুখে পড়েন ASI। 

বিক্ষোভের জেরে সকালে আর ঘটনাস্থল ঘিরতে পারেনি পুলিশ। বাধ্য হয়ে এলাকা ছাড়েন ASI। পুলিশ ফিরে যাওয়ার পর ঘটনাস্থলে আসেন ফরেন্সিক আধিকারিকরা। কিন্তু যেভাবে গোল্ডেন আওয়ার পেরিয়ে গেল, তাতে অনেক তথ্য-প্রমাণের অভাব দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

হাওড়ার আমতায় আনিস খানের মৃত্যুর ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে আমতা থানার পুলিশের ভূমিকা। দাবি করা হচ্ছে, ছেলের মৃত্যুর পরে একাধিকবার আমতা থানায় ফোন করেন আনিসের বাবা। কিন্তু, অভিযোগ, সব জানানোর পরও রাতে পৌঁছয়নি পুলিশ! ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ। যার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

হাওড়ার আমতার ছাত্রনেতা আনিস খানকে পরিকল্পিতভাবে খুনের অভিযোগ করে সিপিএম। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে কংগ্রেস-বিজেপিও। অভিযোগ অস্বীকার করে শাসক দলের দাবি, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Bally Halt Fire: বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
বালি হল্টে বিধ্বংসী আগুন, পাশের লাইনেই ছিল মালগাড়ি, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget