এক্সপ্লোর

দুয়ারে সরকার ক্যাম্পে হুড়োহুড়ি, বালটিকুরিতে পদপিষ্ট হয়ে আহত ১২ জনেরও বেশি

দ্রুত তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাশনগর থানার পুলিশ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

সুনীত হালদার, মনোজ্ঞা লোহিয়াল, হাওড়া: ‘দুয়ারে সরকারে’র লাইনে ফর্ম পেতে হুড়োহুড়ি। হাওড়ার দাশনগরে আহত বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া সদরের মহকুমা শাসক-সহ পুলিশ-প্রশাসনের কর্তারা। মিনিট পঁয়তাল্লিশ পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দুয়ারে সরকারের লাইনে হুড়োহুড়ি। দাশনগরের বালটিকুরিতে পদপিষ্ট হয়ে আহত ১২ জনেরও বেশি। বৃহস্পতিবার, ভোর-রাত থেকে বালটিকুরির মুক্তারাম দে হাইস্কুলে দুয়ারে সরকারের ক্যাম্পে লাইনে দাঁড়ান বহু মানুষ। সকাল দশটা নাগাদ, গেট খুলতেই হুড়মুড়িয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন অনেকেই। সামনে দাঁড়ানো কয়েকজন পড়ে গিয়ে পদপিষ্ট হন। দ্রুত তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায় দাশনগর থানার পুলিশ। প্রশাসনের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

আর এতেই, ঘটে যায় বিপত্তি। লাইনের সামনে থাকা অনেকেই মাটিতে পড়ে যান। অভিযোগ, পদপিষ্ট হন কয়েকজন। হাওড়া দাশনগরের বাসিন্দা মৌ ঘোষ জানান, আমি গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম।পিছন থেকে ওতো ঠেলাঠেলি হচ্ছে, অনেক মানুষ পড়ে গেছে। আমাকে পা মাড়িয়ে চলে গেছে।

হাওড়া দাশনগরের আরেক বাসিন্দা রবীন্দ্রনাথ পোল্লে জানিয়েছেন, ঘটনাস্থলে উপস্থিত দাশনগর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে আসেন হাওড়া সদরের মহকুমা শাসক-সহ পুলিশ-প্রশাসনের কর্তারা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। 

হাওড়া সদর মহকুমা শাসক তরুণ ভদ্রের কথায়, ধাক্কাধাক্কি হয়েছে, পড়ে গেছে গেছে। একটু অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। অন্যদিকে, সমবায়মন্ত্রী ও তৃণমূল নেতা অরূপ রায়ের দাবি, ক্যাম্পে প্রচুর ভিড় হচ্ছে। ভিড় থেকেই এই ঘটনা। আমরা পুলিশকে বলেছি ব্যবস্থা নিতে। আরও যেন ক্যাম্প করা যায়, তার ব্যবস্থা করা হবে।
ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না হয়, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

অন্যদিকে, লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম বাছাইতে স্বজনপোষণের আশঙ্কায় দেগঙ্গায় কলসুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিক্ষোভ। প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। গতকাল পঞ্চায়েত অফিসে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম স্ক্রুটিনির কাজ চলছিল। স্বজনপোষণের জেরে নাম বাদ পড়ার আশঙ্কায় তৃণমূলের প্রাক্তন প্রধানের নেতৃত্বে বিক্ষোভ দেখান গ্রামবাসীদের একাংশ। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে দেগঙ্গা থানার পুলিশ ও বিডিও ঘটনাস্থলে যান। স্বজনপোষণের আশঙ্কা নস্যাৎ করেছেন তৃণমূল প্রধান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
Employees' Provident Fund Organisation: পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র
পেনশনের আবেদন মঞ্জুরে রেকর্ড, ১ লক্ষ ৪৯ হাজারের বেশি অনুমোদন EPFO-র

ভিডিও

Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget