এক্সপ্লোর

Howrah Bhatora : জলের তোড়ে ভাঙল বাঁশের সেতু, জলবন্দি ভাটোরার ৬০ হাজার মানুষ

মূল ভূখণ্ডে যেতে ভরসা শুধু নৌকা-সফর। তাও জোয়ারের সময় বেড়ে যাওয়া নদীর জলস্তরে বন্ধ থাকে ফেরি পরিষেবা। অপেক্ষা থাকে ভাটার। সবমিলিয়ে প্রবল সমস্যায় বাসিন্দারা।

সুনীত হালদার, হাওড়া : জলের তোড়ে ফের ভেসে গেল তিন-তিনটি সংযোগকারী সেতু। প্রত্যেক বছরের মতোই আরও একবার স্তব্ধ জনজীবন। হাওড়ার ভাটোরা দ্বীপ। মূল হাওড়ার ভূখণ্ডের সঙ্গে সংযোগে ভরসা বলতে তিনটে বাঁশের সেতু (Bamboo Bridge)। আপাতত সেই তিনটিই নদীগর্ভে। জলবন্দি প্রায় ৬০ হাজার মানুষ। মূল ভূখণ্ডে যেতে ভরসা শুধু নৌকা-সফর। তাও জোয়ারের সময় বেড়ে যাওয়া নদীর জলস্তরে বন্ধ থাকে ফেরি পরিষেবা। অপেক্ষা থাকে ভাটার। সবমিলিয়ে প্রবল সমস্যায় বাসিন্দারা।

ভাটোরা ও ঘোড়াবেড়িয়া-চিৎনান পঞ্চায়েত, দুই পঞ্চায়েত এলাকা নিয়ে হাওড়ার (Howrah) ভাটোরা দ্বীপ। কুলিয়াঘাট,গায়েনপাড়া ও আজানগাছি, এই তিন জায়গায় বাঁশের সেতু দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে যার যোগাযোগ। বাঁশের সেতু পেরিয়ে মূল ভূখণ্ডে পৌঁছে তারপরই চিকিৎসা থেকে অন্য যে কোনও প্রয়োজনে যেতে হয় বাসিন্দাদের। কিন্তু মূল ভূখণ্ডে যেতে ভরসা বলতে যে তিন বাঁশের সেতু, আপাতত সবকটিই জলের তোড়ে ভেঙে গিয়েছে। একে বর্ষায় বেড়েছে মুণ্ডেশ্বরীর জল, অন্যদিকে রূপনারায়ণ থেকে ঢুকে পড়া প্রচুর পানার তোড়ে তিনটি বাঁশের সেতুই ভেঙে গিয়েছে। যার ফলে নিত্য প্রয়োজন থেকে চিকিৎসার জন্য যাতায়াত, সবেতেই ভরসা বলতে ভুটভুটি নৌকা। প্রবল সমস্যার মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

ভাটোরার এই সেতু-সমস্যা দীর্ঘদিনের। বাসিন্দাদের বহুদিনের দাবি স্থায়ী সেতুর। কয়েকমাস আগেই যে কাজ অবশ্য শুরু হয়েছিল। রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় শিলান্যাস করেছিলেন স্থায়ী সেতুর কাজ। বর্ষা এসে যাওয়ায় এই মুহূর্তে বন্ধ ছিল সেই কাজ। আর তার মাঝেই ঘটল বিপর্যয়। বাঁশের সেতু ভেঙে ফের একবার জলবন্দী বহু মানুষ। স্থায়ী সেতু বানানোর কাজ শুরু হলেও ফের একবার যন্ত্রণার সম্মুখীন হয়ে তাঁরা উগরে দিয়েছেন একরাশ হতাশা। 

                                                                                                   

আরও পড়ুন- হুমায়ুনের ইউ-টার্ন, নতুন দলের হুঁশিয়ারি সরিয়ে শীর্ষ নেতৃত্বে আস্থা, শো-কজে ক্ষমাপ্রার্থনা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
West Bengal News: 'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
'পুলিশের উর্দি পরে নাশকতার ছক ছিল, জঙ্গিদের নিশানায় ছিলেন রাজ্যের এই মন্ত্রী', চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget