এক্সপ্লোর

Humayun Kabir : হুমায়ুনের ইউ-টার্ন, নতুন দলের হুঁশিয়ারি সরিয়ে শীর্ষ নেতৃত্বে আস্থা, শো-কজে ক্ষমাপ্রার্থনা

TMC : দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য ক্ষমাপ্রার্থনাও করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।

কলকাতা : বিদ্রোহ, বিক্ষোভ থেকে হুঁশিয়ারি ছেড়ে আস্থাপ্রকাশ ও ক্ষমাপ্রার্থনা। একেবারে ১৮০ ডিগ্রি ইউ-টার্ন হুমায়ুন কবীরের (Humayun Kabir)। ভরতপুরের তৃণমূল বিধায়কের বার্তা, তৃণমূলের তিন সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ওপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। শো-কজের উত্তরে জানালেন হুমায়ুন কবীর। পাশাপাশি মিডিয়ার সামনে দলের বিরুদ্ধে মুখ খোলার জন্য ক্ষমাপ্রার্থনাও করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। তবে জেলার যে সাংগঠনিক সমস্য়া সেখানে নিজের সিদ্ধান্ত থেকে সরছেন না তিনি। তাঁর আশা ভবিষ্যতে দলের শীর্ষ নেতৃত্ব তাঁর আবেদন বিবেচনা করে দেখবেন।

পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূল প্রার্থীদের দাঁড় করানো নিয়ে রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতবিরোধ শুরু হয় হুমায়ুন কবীরের। লাগাতার দলবিরোধী মন্তব্যে তৃণমূলের অস্বস্তি বাড়াচ্ছিলেন। যার জেরে হুমায়ুন কবীরকে (Humayun Kabir) শো-কজই করে তৃণমূল নেতৃত্ব ! ক'দিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। বলেছিলেন, রেজিনগরে একজন আছেন যিনি গুন্ডামি করেন। আমাদের হলেও আমি এটাকে সমর্থন করি না।

প্রসঙ্গত, কখনও মুর্শিদাবাদে তৃণমূলকে কার্যত শেষ করে দেওয়ার হুমকি ! আবার কখনও সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ। পঞ্চায়েত ভোটের(Panchayat Election 2023) আগে থেকেই দলের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ভোট-পর্বের হিংসা নিয়ে কার্যত মুখ্য়মন্ত্রীকে প্রশ্ন ছুড়েছিলেন তিনি ! এমনকী, শো-কজ করার পরও শুরুতে সুর নরম করেননি হুমায়ুন। বরং শোকজের নোটিশ পেয়ে চক্রান্তের অভিযোগ করেছিলেন তিনি। এবার নিজের অবস্থান থেকে কার্যত ইউ-টার্ন নিলেন তিনি। পাশাপাশি শীর্ষনেতৃত্বের উপর আস্থাপ্রকাশ করার পাশাপাশি ক্ষমাও চাইলেন তিনি।

২১ জুলাই তৃণমূলের শহিদ দিবসের দিনও দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। যার কিছুদিন পরই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। যারপরই শো-কজ। তারপরও অবশ্য বিক্ষোভ-বিদ্রোহ জারি ছিল তাঁর। শেষমেশ অবশ্য শো-কজের জবাবে ক্ষমাপ্রার্থনা করে সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করলেন হুমায়ুন কবীর। যদিও জেলা পর্যায়ে যে বিরোধ, তা নিয়ে অবশ্য নমনীয় যে এখনই তিনি হচ্ছে না, সেটাও বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক।                      

আরও পড়ুন- জলের তোড়ে ভাঙল বাঁশের সেতু, জলবন্দি ভাটোরার ৬০ হাজার মানুষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget