এক্সপ্লোর

Howrah: বাড়ছে উদ্বেগ, এবার ডেঙ্গিতে প্রাণ গেল হাওড়ার যুবকের

Dengue Death: এই বছরে ডেঙ্গির প্রকোপ বাড়ার পর হাওড়া পুর এলাকায় এই প্রথম ডেঙ্গিতে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছেন।

সুনীত হালদার, হাওড়া: বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ (Dengue)। এবার হাওড়ায় (Howrah) পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যু (death) হল এক যুবকের। ২২ বছর বয়সী ওই যুবকের নাম মিলন রিত।

ডেঙ্গির প্রকোপে হাওড়ায় মৃত ১

ডেঙ্গির প্রকোপ এবার হাওড়ার পুর এলাকায়। হাওড়া পুরসভার ৪৯ নং ওয়ার্ডের ইছাপুর শিয়ালডাঙ্গা এলাকার মিলন রিত নামে এক যুবকের প্রাণ গেল ডেঙ্গি আক্রান্ত হয়ে। ওই যুবকের শরীরে গত ১৪ অগাস্ট জ্বরের উপসর্গ দেখা দেয়। জ্বর নিয়ে তিনি ভর্তি হন হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। গত ১৫ অগাস্ট, অর্থাৎ সোমবার তাঁর মৃত্যু হয়।

এই বছরে ডেঙ্গির প্রকোপ বাড়ার পর হাওড়া পুর এলাকায় এই প্রথম ডেঙ্গিতে আক্রান্তের মৃত্যুর ঘটনা ঘটল। হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী গত তিন সপ্তাহে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কথা স্বীকার করেছেন।

এখনও করোনা আতঙ্ক পুরোপুরি কাটেনি। তার মধ্যেই ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গি। ২ সপ্তাহের ডেঙ্গি সংক্রমণের তথ্য বাড়াচ্ছে উদ্বেগ। জেলাগুলিকে সতর্ক করল নবান্ন। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব।  

আরও পড়ুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা প্রশ্ন শান্তনুর, CID-CBI এতদিন কী করছিল, পাল্টা সুজন

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৪ থেকে ১১ অগাস্টের মধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। গত ১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে ৫৩৫ জনের। জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪ হাজার ১৮৪। ডেঙ্গি নিয়ে ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর, পুর ও নগরোন্নয়ন দফতর দফায় দফায় বৈঠক করছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, ৬, ৬৯, ৮২, ৮৩ ও ১১২ নম্বর ওয়ার্ড সহ ১, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ নম্বর বরোয় ডেঙ্গির প্রকোপ বাড়ছে। ওই সব এলাকায় দেওয়া হচ্ছে বাড়তি নজর। কলকাতা পুর এলাকায় জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ৩৫২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। মেয়রের ৮২ নম্বর ওয়ার্ডও ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। 

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হুগলি ও জলপাইগুড়িতে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্ত। হাওড়ায় ডেঙ্গি আক্রান্ত ১০৭ জন। উত্তর ২৪ পরগনায় ৮৭। কলকাতায় ৭৪। হুগলিতে ৭০ এবং জলপাইগুড়িতে ৩৩ জন। 

এই সপ্তাহে ১২ হাজার ৩৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। তারমধ্যে ৪.৩২ শতাংশ ডেঙ্গি সংক্রমণ ধরা পড়েছে। ডেঙ্গির প্রকোপ বেড়ে চলায় বৃহস্পতিবার বিজেপির এক শ্রমিক সংগঠনের তরফে পুরভবনের সামনে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখানো হয়। প্রশাসনের তরফে প্রতিদিন পুরসভা ও ব্লক অঞ্চল গুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Humayun Kabir: হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, রেজিনগর উপনির্বাচনের আগে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
হুমায়ুন কবীরের আরও ৩ সহযোগী গ্রেফতার, রেজিনগর উপনির্বাচনের আগে দলের দায়িত্ব সামলাচ্ছিলেন এই তিন জন
West Bengal News Update: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের অনুষ্ঠান ঘিরে SRFTI-এ সংঘর্ষ, বোলপুরে ভরসন্ধেয় শ্যুটআউট, খুন বিজেপি নেতা
Malda: মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
মালদার মহিষবাথানিতে তৃণমূল থেকে কংগ্রেসে যােগ দিলেন শতাধিক কর্মী
Kunal Ghosh: হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য
হামলাকাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ কুণাল ঘোষ, মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget