এক্সপ্লোর

Howrah News: বর্ষায় বেহাল রাস্তা! হাওড়া পুর এলাকায় প্রাণ হাতে করে যাতায়াত

Broken Road Condition: হাওড়া শহরের অন্তত ১০টি ওয়ার্ডে বেহাল হয়ে রয়েছে রাস্তাঘাট। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত।

সুনীত হালদার, হাওড়া: বর্ষায় বেহাল হাওড়া পুরসভার একাধিক এলাকার রাস্তা। বেশ কিছু এলাকার রাস্তায় চলাফেরা করা দায় হয়ে উঠেছে। রাস্তার ওপরের অংশের চাঙর উঠে গিয়েছে। যত্রতত্র বড় বড় গর্ত হয়ে রয়েছে। সেই রাস্তা দিয়েই গাড়ি চলাচল করছে। এলাকার মানুষের অভিযোগ ভাঙা রাস্তার কারণে মাঝে মাঝে দুর্ঘটনা ঘটলেও হুঁশ নেই হাওড়া পুরসভার। যদিও হাওড়া পুরসভার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, পুজোর আগেই শহরের সব রাস্তা মেরামত করা হবে।

ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল রাস্তা:
হাওড়া শহরের কমপক্ষে দশটি ওয়ার্ডে রাস্তাঘাটের বেহাল অবস্থা। এইসব ওয়ার্ডের বেশিরভাগ রাস্তার উপরের অংশ থেকে চাঙর উঠে যাওয়ায় বড় বড় গর্ত তৈরি হয়েছে। বৃষ্টিতে জল জমে ওই রাস্তাগুলির ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মাঝে মাঝেই টোটো, রিক্সা, সাইকেল এবং বাইকের চাকা গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটছে। আহত হচ্ছেন যাত্রীরা। মধ্য হাওড়ার টিকিয়াপাড়ায় ইস্ট ওয়েস্ট বাই পাস, বেলিলিয়াস রোড, ড্রেনেজ ক্যানেল রোড, উত্তর হাওড়ার ঘুসুড়ি ধর্মতলা রোড, জি টি রোডের কিছু অংশ সহ বিভিন্ন রাস্তায় চাঙর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। শুধুমাত্র শহরের প্রধান রাস্তা নয় পাড়ার গলিগুলোতেও বেহাল অবস্থা। বেশিরভাগ রাস্তায় বৃষ্টির জল জমে যাওয়ার ফলে রাস্তা ভেঙে গিয়েছে। এমনটাই জানিয়েছে হাওড়া পুরসভা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তাঁরা বহুবার হাওড়া পুরসভার দ্বারস্থ হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকার বাসিন্দাদের দাবি দুর্গা পুজোর আগে যেন পুরসভার পক্ষ থেকে ভাঙা রাস্তা সারিয়ে দেওয়া হয়।

এদিকে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী দাবি করেন হাওড়া শহরের অধিকাংশ রাস্তাই ভাল, ভাঙাচোরা রাস্তায় নেই। তবে যেসব জায়গায় রাস্তাঘাট ভাঙাচোরা আছে সেগুলো আগামী ৩০ সেপ্টেম্বর পুজোর আগেই মেরামত করে দেওয়া হবে। এখন দেখার কবে শহরের রাস্তাঘাট ঠিক হয়। কার্যত তার দিকেই তাকিয়ে আছেন শহরবাসী।     

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: বাবা-মার বয়স বাড়ছে? আর চিন্তা নেই, বিনামূল্যে স্বাস্থ্যবিমার নয়া সুযোগ হাতের মুঠোয়

আরও পড়ুন: RG Kar Protest: সরকারের প্রস্তাব মেনে বন্ধ ঘরে আলোচনা কেন চাইছেন না তাঁরা? স্পষ্ট বোঝালেন জুনিয়র ডাক্তাররা

সেরা শিরোনাম

Mamata Banerjee: কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?
কবে হুগলির শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা? শুনানির শেষে কী জানাল আদালত?
Surendranath Law College : সুরেন্দ্রনাথ ল' কলেজে পড়ুয়া বিক্ষোভ, ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের
সুরেন্দ্রনাথ ল' কলেজে পড়ুয়া বিক্ষোভ, ২৩ ঘণ্টা আটকে থেকে পদত্যাগ ভাইস প্রিন্সিপালের
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান? ফের আসছে নাম তোলার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনা বা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে চান? ফের আসছে নাম তোলার সুযোগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Dumdum TMC News | গ্রেফতার দমদমের প্রাক্তন উপ পুরপ্রধান বরুণ নট্ট। তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Abhishek Banerjee's PA Arrest News | 'জমি দুর্নীতিতে কোটি কোটি টাকার তথ্য মিলছে, সেই টাকা এসেছে কোথা থেকে?' প্রশ্নের উত্তর খুঁজছে CID
Mamata Banerjee Rally News | হুগলিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি দিল না হাইকোর্ট
Mamata Banerjee: আজ হুগলিতে মমতার সভার অনুমতি দিল না হাইকোর্ট
Durgapur Barrage | আজ থেকে ১৫ তারিখ পর্যন্ত দুর্গাপুর ব্যারেজের রাস্তা রাত থেকে ভোর পর্যন্ত বন্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget