এক্সপ্লোর

Howrah Murder : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় ব্যবসায়ীকে কুপিয়ে খুন হাওড়ায়

Howrah Crime News : মৃতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে এলাকায় মদের আসর বসিয়েছিল কয়েকজন। রবি রাই তাঁর প্রতিবাদ করেন। অভিযোগ তারপরেই তাঁর ওপর ঝাপিয়ে পড়ে দুষ্কৃতীরা।

সুনীত হালদার, হাওড়া : হাওড়ার (Howrah) সাঁকরাইলে (Sankrail) ব্যবসায়ীকে কুপিয়ে খুন (Businessman Killed)। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার মৃতদেহ। মদের আসর বসানোর প্রতিবাদ করায় খুন ? প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় খুন, অভিযোগ নিহতের আত্মীয়দের। খুনের নেপথ্যে পুরনো কোনও শত্রুতা, খতিয়ে দেখছে পুলিশ (Police)। ইতিমধ্যে দুজনকে আটক করেছে পুলিশ।

রক্তাক্ত দেহ দেখে চাঞ্চল্য এলাকায়

গলির রাস্তায় পড়ে রক্তাক্ত-ক্ষতবিক্ষত মৃতদেহ। চারিপাশে চাপ চাপ রক্ত। শুক্রবার ভোরে নৃশংস এই দৃশ্য দেখে চমকে উঠেছিলেন হাওড়ার সাঁকরাইলের নেপালি পাড়ার বাসিন্দারা। বেলা যত গড়িয়েছে, স্থানীয় এক বাসিন্দাকে কুপিয়ে খুন ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত বছর চল্লিশের পোশাক ব্যবসায়ী রবি রাই এই নেপালি পাড়ারই বাসিন্দা। এদিন ভোরে তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। 

প্রকাশ্যে মদ্যপানের বিরোধীতা করায় খুন !

মৃতের পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার রাতে এলাকায় মদের আসর বসিয়েছিল কয়েকজন। রবি রাই তাঁর প্রতিবাদ করেন। অভিযোগ তারপরেই তাঁর ওপর ঝাপিয়ে পড়ে দুষ্কৃতীরা। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। 

কী জানাচ্ছে পুলিশ

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এই ব্যক্তিকে। এদিন ঘটনাস্থলে যান হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা। সংগ্রহ করা হয় এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Camera Footage)। ইতিমধ্যেই শিবা ছেত্রী, শত্রুঘ্ন রাজা নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গভীর রাত পর্যন্ত মদের দোকান খোলা থাকে। এমনকি বেআইনিভাবে বিক্রি হয় চোলাই। যার জেরে যাতায়াতের সময় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। যদিও সাঁকরাইল থানার অন্তর্গত নাজিরগঞ্জ আউটপোস্টের তরফে দাবি, মাঝেমধ্যেই এই এলাকায় অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় বেআইনি মদ। মদ খাওয়া নিয়ে বচসার জেরেই খুন ? না নেপথ্যে পুরনো কোনও শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। 

এদিকে, বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে গ্রেফতার আরও ১। রাঁচি থেকে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বাগনান পুলিশ। রিয়া কুমারী খুনে অস্ত্র সরবরাহের অভিযোগে গ্রেফতার মোহিত কুমার। ধৃতকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ উলুবেড়িয়া আদালতের। অভিনেত্রী রিয়া কুমারী খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে পুলিশ। বাগনানে ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনে আগেই গ্রেফতার নিহতের স্বামী, দেওর। 

আরও পড়ুন- হাওড়া - NJP র পর, এবার বন্দে ভারত ছুটবে পুরী অবধি ?

সেরা শিরোনাম

EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
Kolkata Road Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব
বদলাবে কলকাতার মেট্রো স্টেশনের নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget