এক্সপ্লোর

Jute Mill Close: পুজোর মুখে ঝুলল তালা, কাজ হারিয়ে বিপদে সাত হাজার কর্মী

West Bengal: পুজোর মুখে তালা ঝুলল হাওড়ার দাসনগরের চেঙ্গাইলের ল্যাডলো জুটমিলে। কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৭ হাজার কর্মী।

সুনীত হালদার, হাওড়া: পুজোর (Durga Puja 2024) মাথায় হাত প্রায় সাত হাজার শ্রমিকের। বন্ধ হয়ে গেল আরও এক কারখানা। হাওড়ায় বন্ধ করে দেওয়া হল চেঙ্গাইলের ল্যাডলো জুট মিল। শুক্রবার সকালে এই নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। 

বন্ধ হয়ে গেল আরও এক জুটমিল: পুজোর মুখে তালা ঝুলল হাওড়ার দাসনগরের চেঙ্গাইলের ল্যাডলো জুটমিলে। কর্মহীন হয়ে পড়লেন প্রায় ৭ হাজার কর্মী। কারখানার নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে শুক্রবার সকাল থেকে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ। ফলে পুজোর আগে কর্মহীন হয়ে পড়লেন প্রায় সাত হাজার শ্রমিক। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরের শিফট চলার সময় পুজোর বোনাস নিয়ে মিলের ভেতরে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগ সেই সময় মিলের একাধিক অফিসে ভাঙচুর চালানো হয়। মিলের একাধিক আধিকারিকদের হেনস্থা করার অভিযোগ উঠে শ্রমিকদের বিরুদ্ধে। আর এর পরেই নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে মিল কর্তৃপক্ষ মিল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। শুক্রবার সকালে মিলের বাইরের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেয় মিল কর্তৃপক্ষ।

গতকালই বন্ধ করে দেওয়া হয় দাসনগর এলাকার এক জুটমিলে। গতকাল সকালে মিলের গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দেখতে পান শ্রমিকরা। অভিযোগ, মিল কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠন, INTTUC তাঁত বিভাগের কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দিচ্ছিল। কর্মীদের আর্থিক সুযোগ-সুবিধাও নিয়মিত মেলে না বলে অভিযোগ। শ্রমিকদের অভিযোগ, শাসকদলের শ্রমিক সংগঠনের চাপের মুখে নতিস্বীকার তাঁরা করতে চাননি। আর তার জেরেই এই মিল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে পাল্টা দাবি করেছে মিল কর্তৃপক্ষও। তারা নোটিসে পাল্টা দাবি করেছে, তাঁত বিভাগের কর্মীদের অসহযোগিতায় উৎপাদন মার খাচ্ছিল। INTTUC-র প্রতিক্রিয়া এখনও মেলেনি। এদিকে কাজ হারিয়ে দিশাহীন অবস্থা কর্মীদের। তাঁরা বুঝে উঠতে পারছেন না কীভাবে এই পরিস্থিতি সামাল দেবেন। তাঁরা চাইছেন আলোচনার মাধ্যমে মিল কর্তৃপক্ষ ফের চালু করুক মিল।                       

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Bankura Elephant Attack: বন্যা পরিস্থিতিতে রাতভর বুনো হাতির তাণ্ডব, বিপাকে গ্রামবাসীরা

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget