এক্সপ্লোর

Bankura Elephant Attack: বন্যা পরিস্থিতিতে রাতভর বুনো হাতির তাণ্ডব, বিপাকে গ্রামবাসীরা

West Bengal News: একদিকে বন্যার আতঙ্ক অন্যদিকে রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডব।

তুহিন অধিকারী, বাঁকুড়া: বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের জলজলা ও কমলাসায়ের গ্রামে হাতির তাণ্ডব (Elephant Attack)। রাতের অন্ধকারে ধানখেতে ঢুকে পড়ল বুনোহাতি। গ্রামবাসীদের একাংশের দাবি, ধান জমিতে রীতিমতো তাণ্ডব চালায় বুনোহাতিটি। পাশাপাশি গ্রামের একটি দোকানের শাটার ভেঙে ফেলে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। গ্রামের বাসিন্দাদের একাংশের দাবি, বন্য়া পরিস্থিতির মাঝেই বুনো হাতির তাণ্ডবে কার্যত নাজেহাল তাঁরা। অন্য়দিকে, বুনো হাতির তাণ্ডবের ঘটনায়, পাত্রসায়রের বনদফতরের পক্ষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গ্রামে হাতির তাণ্ডব: একদিকে বন্যার আতঙ্ক অন্যদিকে রাতের অন্ধকারে বুনো হাতির তাণ্ডব। দুইয়ের আতঙ্কে নাজেহাল বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের জলজলা ও কমলাসায়ের গ্রামের বাসিন্দারা। রাতের অন্ধকারে ধানের মড়াই থেকে ধান খেতে দেখা যায় বুনো হাতিকে। আবার সাতসকালে ধান জমিতে তাণ্ডব চালানো বুনোহাতি। একটি দোকানের শাটার ভেঙেছে তারা। তাণ্ডবের জেরে গবাদি পশুকে আহত হয়েছে। অন্যদিকে এলাকার বহু কৃষি জমি এখনও জলের তলায়। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। ঠিক তখনই রাতের অন্ধকারে বুনোহাতির তাণ্ডবে অসহায় অবস্থা গ্রামবাসীদের। সব মিলিয়ে চরম আতঙ্কে রয়েছেন তাঁরা। 

স্থানীয়রা বলছেন, "রাত জেগে হাতি পাহারা দিতে হচ্ছে যাতে হাতি এলাকার কোনও ক্ষতি করতে না পারে। এই মুহূর্তে চরম আতঙ্কে রয়েছে আমরা। তাই বন দফতরের কাছে অনুরোধ যে ক্ষতি হয়েছে আমাদের সেই ক্ষতিপূরণ দেওয়া হোক।'' অন্যদিকে পাত্রসায়ের বন দফতরের পক্ষ থেকে জানানো হয়, "সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে।''

এদিকে মালদার ভুতনিরচরে প্লাবিত এলাকায় জলে ডুবে গেলেন দুই যুবক। স্থানীয় সূত্রে খবর, নিখোঁজ দুই যুবকের নাম পরিমল মণ্ডল এবং বঙ্কিম মণ্ডল। বৃহস্পতিবার, জমি থেকে পাট ছাড়িয়ে টিনের নৌকা করে ফেরার পথে প্লাবিত এলাকায় নৌকা সমেত তলিয়ে যায় দুই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। স্পিডবোর্ড নামিয়ে শুরু করা হয় তল্লাশি। এখনও পর্যন্ত খোঁজ মেলেনি দুই যুবকের।                   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ডে কী করছিলেন সেমিনার রুমে? অবস্থান স্পষ্ট করলেন চিকিৎসক সুশান্ত রায়

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget