এক্সপ্লোর

Howrah News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ হাওড়ার স্বপন কোলের পরিবার

Buddhadeb Bhattacharjee Death: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর শুনে শোকাহত হয়ে পড়েছেন হাওড়ার আন্দুলের স্বপন কোলের পরিবার।

সুনীত হালদার, আন্দুল: দীর্ঘদিন অসুস্থ থাকার পর বৃহস্পতিবার প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (West Bengal EX Chief Minister And CPIM Leader Buddhadeb Bhattacharjee) । তাঁর প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন রাজ্য তথা দেশের বামমনস্ক মানুষরা। শুক্রবার কলকাতার রাস্তায় তাঁর শেষ যাত্রায় অসংখ্য মানুষের উপস্থিতি তারই প্রমাণ দিয়েছে। বুদ্ধবাবুর অসংখ্য গুণমুগ্ধ মানুষের মতো তাঁর মৃত্যুকে শোকাহত হয়েছেন হাওড়া (Howrah) জেলার আন্দুলের আরগড়ির কোলে পরিবারও।

কারণ, ছাত্র সংঘর্ষের জেরে এই পরিবারের ছেলে স্বপন কোলের মৃত্যুর পর পরিবারের অন্য সদস্যদের বাড়িতে এসে সান্তনা দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। পাশে দাঁড়িয়েছিলেন পরিবারের। এমনকী চাকরি দিয়েছিলেন স্বপনের বড় দাদা তাপস কোলেকে। আশ্বাস দিয়েছিলেন এই ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দেওয়ার বিষয়ে।

সময়টা ছিল ২০১০ সালের ১৫ ডিসেম্বর। আন্দুলের প্রভু জগদবন্ধু কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এসএফআই ও টিএমসিপির মধ্যে সংঘর্ষের জেরে উত্তাল হয়ে ওঠে কলেজ চত্বর। গণ্ডগোলের সময় মাথায় লাঠির আঘাতে গুরুতর জখম হন ওই কলেজের এসএফআই কর্মী ও ছাত্র নেতা স্বপন কোলে। আর পরেরদিন তাঁর মৃত্যু হয় হাসপাতালে। এই ঘটনার জেরে সেই সময় তোলপাড় হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। এরপর ২০১১ সালের ২ জানুয়ারি স্বপনের বাড়িতে তাঁর মাকে সান্ত্বনা দিতে আসেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন। তাই তাঁর মৃত্যুতে শোকাহত কোলে পরিবার।

বৃহস্পতিবার বিকেলে বুদ্ধবাবুর মৃত্যুর খবর শুনে স্বপনের মা রেবা কোলে বলেন, "খবরটা শুনেই ভীষণ কষ্ট লাগছে। কারণ আমার ছোট ছেলের মৃত্যুর পর বুদ্ধবাবু তাঁদের মতো দরিদ্র পরিবারের বাড়িতে এসেছিলেন। বিধানসভাতেও চাকরি দিয়েছেন বড় ছেলে তাপসকে। সেই সঙ্গে দোষীদের শাস্তির আশ্বাসও দিয়েছিলেন।" স্বপনের বড় ভাই তাপস কোলে জানান, তখন তাঁদের পরিবার খুবই দরিদ্র ছিল। বুদ্ধবাবু না থাকলে তাঁরা ভেসে যেতেন। তখন ওই দুঃসময়ে তিনি তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। মানুষ হিসেবেও প্রাক্তন মুখ্যমন্ত্রী অসাধারণ ছিলেন। তাই তাঁর মৃত্যু মেনে নেওয়া যায় না। কোলে পরিবারের সদস্যরা তাঁর আত্মার শান্তি কামনা করছেন।

আরও পড়ুন: Buddhadeb Bhattacharjee Demise: মঞ্চ থেকে শুরু করে অ্যালবাম রিলিজ়.. রাজনীতির বাইরে বুদ্ধবাবুর কথায় শঙ্কর, চন্দন, বাবুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget