এক্সপ্লোর

Howrah Fire: অগ্নিকাণ্ডে ভষ্মীভূত পরপর বাড়ি, পুড়ে ছাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

Howrah News: গতকাল রাত দুটো নাগাদ বাগনান থানার অন্তর্গত হ্যাল্যানে একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে।

সুনীত হালদার, হাওড়া: অগ্নিকাণ্ডের জেরে ভষ্মীভূত একের পর এক বাড়ি। আগুন ধরে ক্ষতিগ্রস্ত বাগনানের হ্যাল্যান গ্রামের চারটি বাড়ি। পুড়ে গেছে এক মাধ্যমিক পরীক্ষার্থী রেশমা ইয়াসমিনের অ্যাডমিট কার্ড। শঙ্কায় পরীক্ষার্থী। কীভাবে পরীক্ষা দেবে সেটা বুঝে উঠতে পারছে না। ওই পরীক্ষার্থী যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য সবরকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় পঞ্চায়েতে তরফে। 

গতকাল রাত দুটো নাগাদ বাগনান থানার অন্তর্গত হ্যাল্যানে একটি বাড়িতে হঠাৎ আগুন লাগে। ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িতে। দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িগুলি। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে এবং আগুন নেভানোর কাজে হাত দেন। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কিশোরী সহ পরিবারের তিন সদস্য।  আহতদের  প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁদেরকে উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজে এন্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন আখতার আলি(৫৪), ইমরান সুলতানা(১৬) এবং রিয়াজুল আলম(৫২)। সেখানে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।

ভয়াবহ অগ্নিকাণ্ডে ওই পরিবারগুলির ব্যাংকের পাস বই, আধার কার্ড, ভোটার কার্ড সহ যাবতীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এমনকি এক মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড এবং বই পত্র পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সদস্যরা স্থানীয় হাল্যান গ্রাম পঞ্চায়েতের কাছে সাহায্যের আবেদন করে। পঞ্চায়েত প্রধান প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দেন। ওই মাধ্যমিক পরীক্ষার্থী যাতে পরীক্ষায় বসতে পারে তার আশ্বাস দেওয়া হয়।

অন্যদিকে গভীর রাতের আগুনে আলিপুরদুয়ার শহরে ভস্মীভূত একটি বাড়ি-সহ ৭টি দোকান। স্থানীয় সূত্রে খবর, রাত দুটো নাগাদ, ৭ নম্বর ওয়ার্ডের বক্সা রোড লাগোয়া নিউটাউন এলাকায় বিদ্যুতের একটি খুঁটিতে আগুন দেখতে পান এলাকাবাসী। প্রথমে কাঠের তৈরি একটি সাইবার ক্যাফেতে আগুন ছড়িয়ে পড়ে। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আরও ছ'টি কাঠের দোকান ও একটি বাড়িতে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।                             

আরও পড়ুন: Local Train: যাত্রার একশো বছর, বিশেষ দিনে হাওড়া স্টেশনে অত্যাধুনিক লোকাল ট্রেন উদ্বোধন

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
ব্রিগেডে গীতাপাঠের পর এবার হনুমান চালিশা পাঠ, অনুষ্ঠানের মঞ্চ থেকে এবার মুখ্যমন্ত্রীর নিশানায় কে?
BJP News: বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
বিজেপি-র মধ্যে SIR হোক, চাইছেন খোদ দলেরই নেতা, ক্ষোভ উগরে দিলেন
South 24 Parganas News: ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
ক্যানিংয়ে তোলাবাজির অভিযোগে গ্রেফতার BJP নেতা, পুলিশের জালে খোদ জয়নগর সাংগঠনিক জেলা যুব মোর্চার সম্পাদক
SFI College Street Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী
কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে 'না' পুলিশের, ধুন্ধুমার কাণ্ড, আটক একাধিক কর্মী

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Embed widget