এক্সপ্লোর

Howrah Fire Update: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওড়ার মঙ্গলাহাট, তদন্ত শুরু করল CID

Mongla Haat Fire: বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে মঙ্গলাহাটে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় হাটের হাজারখানেক দোকান।

হাওড়া: মঙ্গলাহাটে অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করল সিআইডি (CID)। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন রাজ্য় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। কীভাবে আগুন লাগল? খতিয়ে দেখা হচ্ছে, ঘটনাস্থল পরিদর্শনের পর জানালেন তদন্তকারীরা।

তদন্ত শুরু করল সিআইডি: বিধ্বংসী আগুনে গতকাল ভস্মীভূত হয়ে গিয়েছে হওড়ার মঙ্গলাহাট। পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে গতকাল কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে সিআইডি। ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন তদন্তকারী আধিকারিকরা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে মঙ্গলাহাটে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় হাটের হাজারখানেক দোকান। ঘিঞ্জি এলাকা হওয়ায় তীব্র আতঙ্ক ছড়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে। বাড়ির বাইরে বেরিয়ে আসেন তাঁরা। আসেন ব্যবসায়ীরাও। আগুন নেভানোর কাজ শুরু করেন তাঁরা। আগুন লাগার খবর পেয়ে আসে দমকলের ২০টি ইঞ্জিন। আসেন দমকলমন্ত্রী। প্রায় ৬ ঘণ্টা পর সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।                

এদিকে রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেল এশিয়ার বৃহত্তম, হওড়ার মঙ্গলাহাট। আবার পথে বসলেন হাজার হাজার ব্যবসায়ী।অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পরিবার। কিন্তু কীভাবে আগুন লাগল মঙ্গলাহাটে? দুর্ঘটনা না কি চক্রান্ত?চাঞ্চল্যকর অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, হাটের মালিক শান্তিরঞ্জন দে ছোট দোকানগুলি ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। তা করতে না পারায়, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।শুধু তাই নয়, ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডের আগে বিভিন্ন জায়গায় কেরোসিন তেল ঢালা হয়েছিল।                                            

যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মালিকের দাবি,ব্যবসায়ীদের সব অভিযোগ ভিত্তিহীন। শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এলেই স্পষ্ট হয়ে যাবে কী করে আগুন লেগেছে।বিজেপি অভিযোগ করেছে, তোলাবাজি নিয়ে বিবাদের কারণেই এই ঘটনা। এর আগে ১৯৮৭ সালে বিধ্বংসী আগুন লাগে মঙ্গলাহাটে। তখনও ব্যবসায়ীরা ষড়যতন্ত্রের অভিযোগ তোলেন। ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, নমুনা পরীক্ষার পরই স্পষ্ট হবে আগুন লাগার কারণ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: NRS Fire: NRS হাসপাতালে আগুন আতঙ্ক, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

সেরা শিরোনাম

Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
Cylone Arnab: 'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget