এক্সপ্লোর

Howrah News: তৃণমূলে যোগ দিলেন বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা

Howrah News Update: শুভেন্দু অধিকারীর Suvendu Adhikari)বিরুদ্ধে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন। সুরজিতের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি আগেই নিশ্চিত করেছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় (Arup Roy) ।

সুনীত হালদার, হাওড়া: তৃণমূলে (TMC) যোগ দিলেন বিজেপির (BJP) প্রাক্তন জেলা সভাপতি সুরজিৎ সাহা (Surajit Saha)। হাওড়ার (Howrah) বহিষ্কৃত বিজেপি সভাপতির তৃণমূলে যোগদান। বিজেপি থেকে বরখাস্ত হওয়ার দেড় মাসের মধ্যেই তৃণমূলে (TMC) যোগ দিলেন তিনি। হাওড়ার (Howrah) শরৎ সদনে অরূপ রায়ের (Arup Roy) হাত থেকে নিলেন তৃণমূলের পতাকা। 

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে মুখ খুলে দলের বিরাগভাজন হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপি-র রাজ্য এবং স্থানীয় নেতাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন সুরজিৎ(Surajit Saha)। বিশেষ করে নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দুর প্রতি প্রকাশ্যে অসন্তোষ জানাতে দেখা যায় তাঁকে। পুরভোটের আগে হাওড়ার ৫০টি ওয়ার্ডের জন্য যে কমিটি গড়া হয়, তার মাথায় তৃণমূল থেকে আসা রথীন চক্রবর্তীকে (Rathin Chakraborty) বসানোয়, আরও ক্ষুব্ধ হন। দলীয় বৈঠকে রাখঢাক না করে নিজের অসন্তোষের কথা জানিয়েও দেন সুরজিৎ। কিন্তু নাম না করে শুভেন্দু সুরজিৎকে নিশানা করেন বলে অভিযোগ। 

গত  ১০ নভেম্বর, ছটপুজোর দিন সুরজিৎকে দলবিরোধী কাজে লিপ্ত থাকা এবং শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করে বিজেপি (BJP)। কিন্তু সুরজিতের যুক্তি ছিল, তিনি ন্যায্য কথাই বলেছেন। শুভেন্দু (Suvendu Adhikari) এখন সর্বেসর্বা হয়ে উঠেছেন। তাঁর কথাতেই দল চলছে। তাই অন্যায় ভাবে তাঁকে সরানো হয়েছে। বৃহস্পতিবার হাওড়া শরৎ সদনে তৃণমূলের তফসিলি জাতি এবং উপজাতি বিভাগের বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ছিল। সেখানেই আনুষ্ঠানিক ভাবে জোড়াফুলের পতাকা হাতে তুলে নিলেন সুরজিৎ। 

কিছু দিন আগেই হাওড়া পুরসভার বাম (Left) পৌরবোর্ডের প্রাক্তন মেয়র এবং সিপিএম (CPM) নেত্রী মমতা জয়সওয়াল তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। অরূপের দাবি, বিরোধী দলের নেতা-নেত্রীরা দলে যোগদানে দল আরও শক্তিশালী হয়ে উঠবে। 

আরও পড়ুন: KMC Election 2021 : খোদ মেয়রকে হারিয়ে একসময়ের 'জায়ান্ট কিলার', অচেনা মাঠে স্বপনে আস্থা তৃণমূলের

সেরা শিরোনাম

Kolkata News Update: স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
স্টেশনে এসে জানতে পারেন, একের পর এক ট্রেন বাতিল! রেললাইনে ধসের জেরে চূড়ান্ত যাত্রী হয়রানি
Landslide on Railway Track: লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
লাইনে ধস, ব্যাহত রেল পরিষেবা! বাসের টিকিটের জন্য হাহাকার ধর্মতলায়, দামও বাড়ল কয়েক গুণ
Sarbori Mukherjee: এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদল? দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, গণস্বাক্ষর সংগ্রহের প্রস্তুতি
এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নামবদল? দাবি তুললেন বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়, গণস্বাক্ষর সংগ্রহের প্রস্তুতি
Train Cancelled: রেললাইনে ধস, বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল ?
রেললাইনে ধস, বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল ?

ভিডিও

Train Cancelled: রেললাইনে ধস, পরপর বাতিল ট্রেন, বাসের টিকিট পেতে নাজেহাল যাত্রীরা | On The Spot
BJP News: Jadavpur University-র নাম বদলের দাবি বিজেপি বিধায়কের | ABP Ananda | Sarbori Mukherjee
Abhishek Banerjee Office Vandalism | তৃণমূল দফতরে হামলা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুললেন অভিষেক
Abhishek Banerjee Office Vandalism | তৃণমূল দফতরে 'হামলা', এবার মুখ খুললেন Derek O'Brien
Vande Mataram Yatra in JU | সংস্কৃতির 'মেলবন্ধনে' যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম মিছিল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget