এক্সপ্লোর

Howrah News: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুসুড়িতে নির্মীয়মান বহুতলে আগুন, আতঙ্ক এলাকায়

Howrah Fire: একে একে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

সুনীত হালদার, হাওড়া: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। নির্মীয়মান বহুতলে বিধ্বংসী আগুন (Howrah news)। কাঠের তক্তা, বাঁশ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা। দাউ দাউ করে জ্বলতে থাকে চারিদিক। তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। রাতেই খবর পৌঁছয় দমকল বিভাগে। দমকলের চারটি ইঞ্জিন হাজির হয় ঘটনাস্থলে। স্থানীয়রাও বাড়ির বাইরে বেরিয়ে আসেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় আগুন (Howrah Fire)।

ঘুসুড়ি অটোস্ট্যান্ডের কাছে অবস্থিত ওই নির্মীয়মান বহুতল

হাওড়ার ঘুসুড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ঘুসুড়ি অটোস্ট্যান্ডের কাছে অবস্থিত ওই নির্মীয়মান বহুতল। সেখানে বাজার গড়ে ওঠার কথা। মধ্যরাতের কিছু পরে আচমকা আগুন ধরে যায় ওই বহুতলে। ঢালাই হয়ে গিয়েছিল ওই বহুতলে। কাঠের তক্তা এবং বাঁশ লাগানো ছিল। তাতেই আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমাব করা হচ্ছে। ওই এলাকাটি ঘনবসতিপূর্ণ। ফলে রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখা দেখা আঁতকে ওঠেন স্থানীয় মানুষজন। আতঙ্ক ছড়ায় এলাকায়। 

গভীর রাতেই দমকল বিভাগে খবর দেওয়া হয়। একে একে দমকলের মোট চারটি ইঞ্জিন এসে উপস্থিত হয় ঘটনাস্থলে। তত ক্ষণে স্থানীয় মানুষজনই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। দমকলে পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। তার পরেও প্রায় এক ঘণ্টা চেষ্টা চলে আগুন নেভানোর। শেষ মেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: SSC Case: চাকরি বাতিল ৮৪২ জনের, তালিকায় নাম বিজেপি নেতার মেয়েরও, অস্বস্তি গেরুয়া শিবিরে

দিন তিনেক আগেই মুর্শিদাবাদে একটি আতসবাজির দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। দোল উপলক্ষে রাস্তায় বাজি পাঠানোর সময়, বাজির আগুন ছিটকে গিয়ে পড়ে আগুন লেগে যায় আতসবাজির দোকানে। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে দোকানে। দোকানের সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। ঘটনায় একজন জখমও হন। 

দোলের উৎসবের মাঝেও একাধিক অগ্নিকাণ্ডে ঘটে ক'দিন আগেই

উৎসবের মাঝেই ধূপগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ধূপগুড়ি শহরের বুকে সুপার মার্কেটে ওই বিধ্বংসী আগুন লাগে। আবার দোলের দুপুরে বিধ্বংসী আগুন লাগে ব্যারাকপুরে। জানা যায়, ব্যারাকপুরের মোহনপুর থানার সূর্যপুরে একটি গেঞ্জির কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছয়। গেঞ্জি মূলত রং করা হয় প্রচুর রাসায়নিক মজুত ছিল। আর সেটাই ভয়াবহ কারণ হয়ে দাঁড়ায়। তা থেকে বিধ্বংসী আগুন লাগে। 

 

সেরা শিরোনাম

Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget