এক্সপ্লোর

Howrah News: ‘বিষ’ মদে মৃত্যু বেড়ে ১১, পরিকল্পিত গণহত্যা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি সুকান্তের

পাশাপাশি ১৫ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার দাবি করেছে বিজেপি। প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। কোনও ইস্যু নেই, তাই হইচই করার চেষ্টা, পাল্টা কটাক্ষ তৃণমূলের।

সুনীত হালদার, ঘুসুড়ি: হাওড়ার ঘুসুড়িতে ‘বিষ’ মদে মৃতের সংখ্যা বেড়ে হল ১১ জন। পরিকল্পিত গণহত্যা, কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মৃতদের বাড়িতে গিয়ে কথা বললেন সুকান্ত মজুমদার। পাশাপাশি ১৫ লক্ষ টাকা করে আর্থিক সহযোগিতার দাবি করেছে বিজেপি। প্রকৃত মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। কোনও ইস্যু নেই, তাই হইচই করার চেষ্টা, পাল্টা কটাক্ষ তৃণমূলের। উল্লেখ্য, এখনও পর্যন্ত হাওড়া ‘বিষ’মদকাণ্ডে একজনকে গ্রেফতার করা হয়েছে। 

বর্ধমানের পর এবার হাওড়া! গতকাল ফের মদ খেয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ ওঠে রাজ্যে। এখনও পর্যন্ত কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। থানার অদূরেই বেআইনি মদের ঠেক চালানো নিয়ে উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার প্রশ্ন। আজ সেসব বেআইনি মদের ঠেক ভাঙল উত্তেজিত জনতা।

বর্ধমানে মদে বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যুর অভিযোগের ঘটনার রেশ কাটার আগেই, এবার মৃত্যুর অভিযোগ উঠল হাওড়ার ঘুসুড়িতে! এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের! হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন আরও বেশ কয়েকজন। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে উঠেছে নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে!

চলতি মাসের শুরুর দিকেই পূর্ব বর্ধমানে মদের বিষক্রিয়ায় ৬ জনের মৃত্যুর অভিযোগ তো রয়েছেই। এর আগে ২০১৮’র নভেম্বরে বিষমদ খেয়ে প্রাণ হারান ১২ জন। তার ঠিক এক বছর আগে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে মদের বিষক্রিয়ায় ১৩ জনের মৃত্যু হয়। ২০১৫’র সেপ্টেম্বরে পূর্ব মেদিনীপুরের ময়নায় মদ খাওয়ার পরই অসুস্থ হয়ে মারা যান ২১ জন! তারও আগে, ২০১৪ সালের জানুয়ারিতে জয়নগরে একই ঘটনা ঘটে। প্রাণ হারান ৫ জন।  

রাজ্যে তৃণমূল সরকার আসার বছরে, ডিসেম্বর মাসে ঘটেছিল সংগ্রামপুর বিষমদকাণ্ড! সেবার বিষমদ খেয়ে ১৭৩ জন প্রাণ হারিয়েছিলেন। কিন্তু, বারবার এভাবে বিষ মদে প্রাণ যাচ্ছে কেন? আর কবে সক্রিয় হবে প্রশাসন? কেন বারবার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে?

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget