এক্সপ্লোর

Howrah News: ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের মাথায় এক ব্যক্তি, হুলস্থুলকাণ্ড হাওড়া স্টেশন চত্বরে, জাল পেতে উদ্ধারের চেষ্টা

Howrah Station:রবিবার বিকেল ৫টা নাগাদ প্রথম ওই ব্যক্তিকে জলের ট্যাঙ্কের মাথায় ঘোরাঘুরি করতে দেখেন পথচারী এবং যাত্রীরা।

সুনীত হালদার, সৌমিত্র রায়, হাওড়া: বিকেল গড়িয়ে সন্ধেয় হয় হয়। এমন সময়েই বিপত্তি হাওড়া স্টেশন চত্বরে (Howrah Station)।  স্টেশন লাগোয়া জলের ট্যাঙ্কের মাথায় উঠে গেলেন এক ব্যক্তি (Water Tank)। ৯০ ফুট উঁচু এই জলের ট্যাংকের মাথায় ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা যায়। পথচারীরা খবর দেন পুলিশকে। পুলিশ খবর দেয় দমকলকে (Fire Brigade)। এই মুহূর্তে দমকল কর্মীরা ওই ব্যক্তিকে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করছেন।

হাওড়া স্টেশন সংলগ্ন জলের ট্যাঙ্কের মাথায় এক ব্যক্তি

তবে তার পর বেশ কিছু ক্ষণ কেটে গেলেও, এখনও নামানো যায়নি ওই ব্যক্তিকে। উদ্ধারকার্য চলছে। ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি-ও রয়েছে। প্রায় ২৫ ফুট জাল পাতা হয়েছে। হাইড্রলিক মই বেয়ে ট্যাঙ্কে উঠছেন দমকল কর্মীরা। বুঝিয়ে ওই ব্যক্তিকে নামানোর চেষ্টা চলছে।

রবিবার বিকেল ৫টা নাগাদ প্রথম ওই ব্যক্তিকে জলের ট্যাঙ্কের মাথায় ঘোরাঘুরি করতে দেখেন পথচারী এবং যাত্রীরা। তাঁরাই পুলিশে খবর দেন। এর পরই শুরু হয় উদ্ধারকার্য। এই মুহূর্তে স্টেশনের সামনের রাস্তা বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকার্য চালাতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চড়া আলো সব নিভিয়ে দেওয়া হয়েছে। আঁধার-আবছায়া পরিবেশেই চলছে উদ্ধারকার্য।

উদ্ধারকার্যে পুলিশ, দমকল, আরপিএফ এবং জিআরপি

দমকল আধিকারিকরা জানিয়েছেন, বেশি আলো জ্বললে ওই ব্য়ক্তির নজর এদিক ওদিক যেতে পারে। সে ক্ষেত্রে তাঁকে বুঝিে নামতে রাজি করানো মুশকিল। তাই আবছায়া পরিবেশেই, সন্তর্পণে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই এলাকায় ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে তাতে যাতে ওই ব্যক্তির নজর না ঘোরে, চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা। কাউকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।

আরও পড়ুন: Malda News: মালদার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকারও বেশি উদ্ধার, মাদক-যোগে গ্রেফতার সিআইডি-র

এখনও পর্যন্ত যে দৃশ্য সামনে এসেছে, তাতে সবুজ টি-শার্ট এবং নীল রংয়ের জিনস পরিহিত,আনুমানিক ২৫-৩০ বছরের এক যুবককে দেখা গিয়েছে ট্যাঙ্কের মাথায়। উদ্ধারকার্য চলাকালীন একবার ট্যাঙ্কের কিনারায় এসে দাঁড়ান তিনি। মোট চার জন দমকলকর্মী মই বেয়ে উঠে তাঁকে বুঝিয়ে নামানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে দুই জন নেমে এসেছেন। এখনও উপরে রয়েছেন দুই জন। কিন্তু ওই যুবক এখনও নামতে রাজি হননি। বরং বিপজ্জনক ভাবে ট্যাঙ্কের এদিক ওদিক ঘুরছেন তিনি। তাই ট্যাঙ্কের চারিদিকেই জাল পাতা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget