এক্সপ্লোর

Malda News: মালদার মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকারও বেশি উদ্ধার, মাদক-যোগে গ্রেফতার সিআইডি-র

Fish Trader Arrested: টাকা উদ্ধার ঘিরে টান টান উত্তেজনার পর মালদার মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহাকে গ্রেফতার করল সিআইডি। তদন্তকারীদের দাবি, তাঁর বাড়ি থেকে যে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে তার সঙ্গে মাদক কারবারের যোগ রয়েছে।

করুণাময় সিংহ ও পার্থপ্রতিম ঘোষ, মালদা: টাকা উদ্ধার ঘিরে টান টান উত্তেজনার পর মালদার (malda) মাছ ব্যবসায়ী (fish trader) জয়প্রকাশ সাহাকে গ্রেফতার করল সিআইডি। তদন্তকারীদের দাবি, তাঁর বাড়ি থেকে যে বিপুল অঙ্কের টাকা (money) উদ্ধার হয়েছে তার সঙ্গে মাদক কারবারের (drug trafficking) নির্দিষ্ট যোগ রয়েছে। গোপন সূত্রে সে রকম খবর পেয়েই জয়প্রকাশের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিআইডি (CID)। ঘণ্টাসাতেকের তল্লাশির পর মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি উদ্ধার হয় বলে খবর।

কোথা থেকে এল টাকা?
এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে এই বিশাল অঙ্কের টাকা উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই তার উৎস ঘিরে প্রশ্ন তৈরি হয়। স্রেফ মাছের ব্যবসা নাকি আড়ালে মাদকের কারবার চালাতেন জয়প্রকাশ? তৈরি হয় নানা জল্পনা। দিনভর টানা উত্তেজনা শেষে সন্ধের দিকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। উদ্ধার হওয়া টাকা ও ধৃতকে গাজোল থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে গাজোলে সিআইডির দফতরে নিয়ে যাওয়ার কথা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিষিদ্ধ কাফ সিরাপের ব্যবসা করেই এই বিপুল অঙ্কের টাকা জমিয়েছিলেন তিনি। জয়প্রকাশের বাড়িতে যে বেআইনি ভাবে বিশাল অর্থ রাখা রয়েছে, গোপন সূত্র মারফৎ সেই সন্ধান পেয়েই তল্লাশি চালায় সিআইডি। ৩ ঘণ্টা ধরে চলে টাকা গোনার কাজ। আপাতত মামলা রুজু করে পরবর্তী ধাপের তদন্ত করবে সিআইডি। কী ভাবে ওই টাকা এল, কোথা থেকে এল, আর কারা এই চক্রের সঙ্গে জড়িত--সবটা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। 

রাজনৈতিক প্রতিক্রিয়া...
সিআইডি-র এই তৎপরতাকে মোটের উপর স্বাগত জানিয়েছে বিরোধী শিবির।  রাজ্যের বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য যেমন বলেন, 'সিআইডি এমন টাকা উদ্ধার করতে যাচ্ছে দেখে ভাল লাগছে। ইডি ও সিবিআইয়ের দ্বারা অনুপ্রাণিত হয়ে সিআইডি এই কাজ করছে। রাজ্যের মানুষ এটা ইতিবাচক ভাবে দেখছেন।' প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর আবার মন্তব্য,' সারা পশ্চিমবঙ্গ জুড়ে লুঠেরাদের রাজত্ব চলছে, এটাই তার প্রমাণ। মাদকপাচার, জাল টাকা পাচার, নারী পাচার...পশ্চিমবঙ্গ এসবের স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছে। তবে সিআইডি এটা করছে দেখে ভাল লাগছে।' সিপিএম নেতা সুজন চক্রবর্তীর আবার সমালোচনা, 'এ রাজত্বে টাকা এখন খোলামকুচি। যেখানে যখন যাবেন,একটু প্রভাবশালী হলেই হল। পাচারকারী হলেই প্রভাবশালী।' তবে পাশাপাশি সিআইডির এই হঠাৎ সক্রিয়তা নিয়েও পরোক্ষে প্রশ্ন তোলা হয়েছে। যদিও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, 'এটা একেবারে প্রশাসনিক সিদ্ধান্ত। কোনও রাজনৈতিক বিষয় নয়। তৃণমূলের তরফ থেকে কোনও রাজনৈতিক প্রতিক্রিয়া নেই।'

আরও পড়ুন:হোয়াটসঅ্যাপ, ফেসবুক ব্যবহারে দিতে হবে টাকা ! কী বলছে কোম্পানি?

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget