এক্সপ্লোর

Howrah: আর্থিক মন্দায় ধুঁকছে হাওড়া শিল্পাঞ্চল, প্রভাব পড়েছে এবছরের বিশ্বকর্মা পুজোতেও

Howrah: করোনায় আর্থিক মন্দায় ধুঁকছে হাওড়া শিল্পাঞ্চল। ফলে একাধিক ব্যবসায়ীরাই এবার ছোট আকারের বিশ্বকর্মার মূর্তি অর্ডার দিয়েছেন। কেউ কেউ ঘটপুজো করার ভাবনায়। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে মৃৎশিল্পেও।

সুনীত হালদার, হাওড়া: মারণ ভাইরাস করোনা প্রভাব ফেলছে জীবনের সবক্ষেত্রে। কমেছে ব্যবসা বাণিজ্য, চাকরি হারিয়েছেন কয়েক হাজার মানুষ। এমনকী বিধিনিষেধ জারি হয়েছে পুজো-অর্চনাতেও। তেমনই করুণ ছবি ধরা পড়ল হাওড়া শিল্পাঞ্চলেও। সামনেই বিশ্বকর্মা পুজো। অথচ সেই উৎসাহ চোখে পড়ছে না কোথাওই। হাওড়া শিল্পাঞ্চলেও এবছর মন্দার কারণে আকারে প্রায় অর্ধেক হয়ে গেছে বিশ্বকর্মার মূর্তি। কঠিন পরিস্থিতি প্রতিমা তৈরির গোলাগুলিতেও। অন্যান্য বছরের তুলনায় এবারে অর্ডারের সংখ্যা অনেকটাই কম। বিভিন্ন ছোট কারখানার মালিকেরা জানাচ্ছেন, করোনা আবহে কার্যত লকডাউনের জেরে এবছরে খুব ছোট করেই বিশ্বকর্মা পুজো করা হবে। প্রতিমা শিল্পীদের বক্তব্য, ঠিক মতো কারখানা চলছে না। এবছর তাই প্রতিমার চাহিদা কমেছে। বেশিরভাগ জায়গায়ই কারখানা মালিকেরা ঘট পুজো করার কথা ভেবেছেন।

এক সময় হাওড়া শিল্পাঞ্চলকে বলা হত 'শেফিল্ড অফ ইস্ট'। মূলত এখানকার ইঞ্জিনিয়ারিং শিল্পের অসংখ্য ছোট বড় কারখানার নাম ছিল গোটা দেশজুড়ে। স্বভাবতই প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগে এই সব কারখানায় আয়োজন থাকত তুঙ্গে। জাঁকজমকপূর্ণভাবে পালিত হত বিশ্বকর্মা পুজো। বিশাল আকারের বিশ্বকর্মা মূর্তির পাশাপাশি আলোয় ঝলমল করে উঠত এখানের কারখানাগুলি। শুধু তাই নয়, এই সময়ে কর্মীদের বোনাসও দেওয়া হত। পুজোর দিনে সারাদিন খাওয়া দাওয়া হইহুল্লোড় লেগেই থাকত শিল্পাঞ্চলে। 

কিন্তু গত কয়েক বছর ধরেই নোট বন্দি ও আর্থিক মন্দার কারণে ধুঁকছে ছোট কারখানাগুলি। এরপর আসে করোনা। গত বছর থেকে করোনা এবং লকডাউনের কারণে লোকাল ট্রেন চলাচল প্রায় বন্ধ। তার ফলে গ্রামের দিক থেকে শ্রমিক আসা কমে গেছে। ফলে কাটছাঁট করতে হয়েছে পুজোর বাজেটে। গত বছরের মত এই বছরেও অধিকাংশ কারখানায় মূর্তির আকার অনেকটাই ছোট হয়ে গেছে। এমনকী অনেক কারখানায় মূর্তির পরিবর্তে এবার ঘট পুজো করা হচ্ছে। কারখানার মালিকরা জানিয়েছেন, করোনা আবহে অর্ডার এবং পেমেন্ট ঠিক মত না আসার কারণে বেশ সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। তাই তাঁরা এবার যা হোক করে পুজো সারবেন। এদিকে শিল্পের এই মন্দার প্রভাব পড়েছে মৃৎশিল্পেও। হাওড়ার প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, 'এবারে অনেক কম সংখ্যক বিশ্বকর্মা প্রতিমা তৈরির অর্ডার পেয়েছি। তাও সাইজে আবার ছোট। কাঁচামালের দাম বাড়লেও প্রতিমার দাম বাড়াতে পারছি না।' এমন অবস্থায় বেশ সমস্যায় পড়েছেন মৃৎশিল্পীরা। 

হাওড়া শিল্পাঞ্চল কবে কারিগরি দেবতা বিশ্বকর্মার আশীর্বাদে ফের ঘুরে দাঁড়াবে সেই আশায় দিন গুনছেন শ্রমিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: 'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
'আপনারা ফিরে আসুন, ১ ঘণ্টার মধ্যে ইস্তফা দেব', অভিষেকের চ্যালেঞ্জ, পাল্টা দেবজিৎ বললেন...
Weather Forecast: জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
জোড়া নিম্নচাপে ফের দুর্যোগ সতর্কতা, একাধিক জেলায় ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় তোলপাড়ের আশঙ্কা
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
Blood Bank Scam: দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য
দানের 'রক্ত-প্লাজমা' পাচার হচ্ছে ভিন রাজ্যে ! স্বাস্থ্য দফতরের তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kakdwip News: এবার কাকদ্বীপে চলল বুলডোজার, স্টেশন চত্বরে অবৈধ দোকান উচ্ছেদে জোর অভিযান
Chok Bhanga 6ta: আমতলায় অভিষেকের অফিস গুঁড়িয়ে দিল বুলডোজার, রাজারহাটে বিস্ফোরণ
TMC-ED News: তৃণমূলের মূল ব্যাঙ্ক অ্যাকাউন্টও চলে এল ED-র স্ক্যানারে
Rajarhat News: বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর, বিকট শব্দে কাঁপল গোটা এলাকা
CM Suvendu Adhikari News: 'বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নপূরণ করবেন শুভেন্দু', বললেন মীরা ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
Abhishek Banerjee: বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
বুলডোজার অভিযান চলার মাঝেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ১৬টি ট্রাঙ্ক নিয়ে হাজির প্রশাসন
Garbeta Murder : মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
মেঝেতে ভাসছে রক্ত! নাতির কাটারির কোপেই খুন দিদা, কেন এই নৃশংস হত্যা ?
Kalyan Banerjee: মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
মমতাকে 'আল্টিমেটাম' কল্যাণের, 'ওদের ফেরালে আমি আর...'
Weather : শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
শিয়রে নিম্নচাপ, প্রবল হবে দুর্যোগ? আট জেলায় হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দফতর
Embed widget