এক্সপ্লোর

Howrah News: মলদ্বারে ব্লোয়ার লাগিয়ে হাওয়া ! ফুলল পেট, পাকিয়ে গেল নাড়ি-ভুঁড়ি, সহকর্মীর 'মজা'য় মৃত্যু জুটমিল শ্রমিকের

Howrah Jute Factory Labour Unnatural Death: মেয়ে মাধ্যমিক দিচ্ছে, হাওড়ায় সহকর্মীর 'মজা'য় মৃত্যু জুটমিল শ্রমিকের !

সুনীত হালদার, হাওড়া: সহকর্মীদের মজাই কাল হল, হাওড়ার জুট মিলে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ! মাধ্যমিক পরীক্ষার্থী হারাল তাঁর বাবাকে।  অভিযোগ, মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেওয়ার ফলে মৃত্যু হয়েছে হাওড়ার বাউরিয়া জুট মিল শ্রমিকের ! গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

'সাবের একটু নরম প্রকৃতির মানুষ হওয়ায় , সহকর্মীরা নানাভাবে উত্যক্ত করতো'

হাওড়ার বাউরিয়া জুট মিলে দুই শ্রমিকের মধ্যে মজা করতে গিয়ে প্রাণ গেল সাবের মল্লিক নামের এক শ্রমিকের। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত সাবের মল্লিকের বাড়ি বাউড়িয়া থানার চকমধু গ্রামে। পরিবারের লোকের অভিযোগ, সাবের একটু নরম প্রকৃতির মানুষ হওয়ায়, তাঁকে সহকর্মীরা নানাভাবে উত্যক্ত করত।  তিনি ওই মিলের পাট ঘরে কাজ করতেন। দীর্ঘদিন ধরে এই মিলে কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

Howrah News: মলদ্বারে ব্লোয়ার লাগিয়ে হাওয়া ! ফুলল পেট, পাকিয়ে গেল নাড়ি-ভুঁড়ি, সহকর্মীর 'মজা'য় মৃত্যু জুটমিল শ্রমিকের

ঘটনার দিন ঠিক কী হয়েছিল ?

গতকাল ঘড়ির কাঁটায় তখন সকাল ১১ টা।টিফিন টাইমে যখন নিজের ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন ঠিক তখনই ওই মিলের অন্য এক শ্রমিক ব্লোয়ার যন্ত্র দিয়ে তার মলদ্বারে হাওয়া ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। এতে তার পেট ফুলে গেলে ঘটনাস্থলেই সে লুটিয়ে পড়েন। এদিকে এই ঘটনার কথা জানতে পেরেই মিল কর্তৃপক্ষ , ওই শ্রমিককে উলুবেড়িয়া ইএসআই হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা জানান পেটে অত্যধিক হাওয়া ঢুকে যাওয়ার ফলে নাড়ি ভুঁড়ি ফেটে গিয়েছে। এরপরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মানিকতলায় ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল সন্ধ্যায়  মৃত্যু হয় ওই শ্রমিকের।

 মেয়ে মাধ্যমিক দিচ্ছে..

অপরদিকে এই ঘটনার পরেই গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।  মৃত সাবের মল্লিকের মেয়ে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। বাবার এমন মর্মান্তিক ঘটনার পরেও সোমবার সে মাধ্যমিক পরীক্ষায় বসেছে বলে জানা গিয়েছে। মৃতের পরিবার দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেছে। মানিকতলা ইএসআই হাসপাতাল থেকে গোটা ঘটনাটি মানিকতলা থানায় জানানো হলে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ । যদিও এখনও পর্যন্ত বাউড়িয়া থানায় পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ জানানো হয়নি। প্রসঙ্গত, মজা করতে গিয়ে ভয়াবহ ঘটনা এই প্রথমবার নয়। অতীতেও একাধিকবার এমন মর্মান্তিক পরিণতির মুখোমুখী হয়েছে রাজ্য। তবে এই ক্ষেত্রে প্রকৃতই ঠিক সেই সময় কী ঘটেছিল, কেন এমনটা করা হয়েছিল, তা তদন্ত রিপোর্টই বলবে।



আরও পড়ুন, বিধানসভা থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Debraj Chakraborty: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট
News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
Abhishek Banerjee PA: আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি
আজ ফের তলব, টানা ৮ দিন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে ডেকে পাঠাল সিআইডি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget