এক্সপ্লোর

Howrah News: নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়ারের ! গ্রেফতার চালক

Howrah Road Incident: এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। ঘটনার তদন্তে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ কলকাতা পুলিশের কর্তারা।

সুনীত হালদার, হাওড়া : মর্মান্তিক ! নবান্নর সামনে টোটোর ধাক্কায় মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। মৃতার নাম নূপুর চট্টোপাধ্যায় (৫২)। তিনি কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার ছিলেন। এই ঘটনায় শিবপুর থানার পুলিশ চালক-সহ পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে চালককে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে টোটোটিকে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার বাড়ি ডোমজুড়ে। বাড়িতে খবর দেওয়া হলে নার্সিংহোমে ছুটে আসেন তাঁর স্বামী। মর্মান্তিক এই ঘটনার তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ।

কীভাবে ঘটল দুর্ঘটনা ?

আজ দুপুর ২ টো নাগাদ তিনি যখন নবান্নের কাছে সাবওয়ের সামনে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই সময় একটি বেপরোয়া গতির টোটো তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। তাতে ওই মহিলা সিভিক ভলান্টিয়ার ছিটকে গিয়ে দেওয়ালে ধাক্কা মারেন। দেওয়ালে তাঁর মাথা ঠুকে যায়। মাথায় গুরুতর আঘাত পান তিনি। রক্তাত্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে একটি নার্সিংহোমে নিয়ে যান কর্তব্যরত পুলিশকর্মীরা। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ মহলে। ঘটনার তদন্তে যান হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী সহ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা।

প্রবীণ কুমার ত্রিপাঠী বলেন, "একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের কলকাতা পুলিশের একজন মহিলা সিভিক ভলান্টিয়ার হেঁটে যাচ্ছিলেন, পিছন থেকে একটা টোটো ধাক্কা মারে। তারপর ওঁকে নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল। এখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। চালককে গ্রেফতার করা হয়েছে। বাকি যা আইনি প্রক্রিয়া আছে আমরা করছি।" 

গতকালই দুই বেসরকারি বাসের মধ্যে রেষারেষির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার চড়কতলায়। এসডি- ৮ রুটের একটি বাস অন্য একটি যাত্রীবাহী বাসের সঙ্গে রেষারেষি করছিল বলে অভিযোগ। রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধাক্কা মারে। বেলা সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে আমতলা- বাখরাহাট রোডে। বাসটি শতাধিক যাত্রী নিয়ে বিবিরহাট থেকে যাদবপুর যাচ্ছিল। দুর্ঘটনায় কমবেশি ২৫ জন যাত্রী আহত হন। প্রত্যেককে নিয়ে আসা হয় আমতলা গ্রামীণ হাসপাতালে। ৫ জনের  অবস্থা গুরুতর হওয়ায় কলকাতায় রেফার করা হয়। আহতদের দেখতে হাসপাতালে আসেন স্থানীয় সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক পলাতক।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget