এক্সপ্লোর

Howrah News: 'দীর্ঘদিন জল পাচ্ছেন না..', পঞ্চায়েত অফিসে বালতি হাতে বিক্ষোভ গ্রামবাসীদের

Howrah Agitation Drinking Water: পানীয় জলের দাবিতে, হাতে খালি বালতি ও পোস্টার নিয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা, , এবিষয়ে কোনও নির্দিষ্ট উত্তর দিতে পারেনি পঞ্চায়েত ?

সুনীত হালদার, হাওড়া: পানীয় জলের দাবিতে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ গ্রামবাসীদের। বিক্ষোভে সামিল হয় মহিলারাও। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকড়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে। হাতে খালি বালতি ও পোস্টার নিয়ে গ্রামবাসীরা হুড়মুড়িয়ে পঞ্চায়েত অফিসে ঢুকে বিক্ষোভ (Agitation) দেখাতে থাকেন।

মহিলারা চেয়ার ছুড়তে থাকে পঞ্চায়েত অফিসের মধ্যে।পরিস্থিতি সামাল দিতে আসে বাঁকরা তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ বাকড়ার জমাদার পাড়া সহ আশপাশ এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। প্রায় এক হাজার পরিবারের পানীয় জলের লাইন থাকলেও জলের চাপ কম থাকায় তারা দীর্ঘদিন জল পাচ্ছেন না। তারা বারবার পঞ্চায়েতের কাছে দরবার করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। এলাকার টিউবয়েল থেকেও ভালোভাবে জল পাওয়া যাচ্ছে না। এই নিয়ে বিক্ষোভ দেখান। ক্ষোভে মহিলারা চেয়ার ছুড়তে থাকেন। তারা অবিলম্বে পরিশুদ্ধ পানীয় জলের দাবি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। কবে থেকে জল পাওয়া যাবে এ ব্যাপারে  উত্তর দিতে পারেনি পঞ্চায়েত।  

তেইশের এপ্রিলে, পানীয় জলের সঙ্কট দেখা গিয়েছিল জেলাজুড়ে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও এক ছবি ধরা পড়েছিল। জলের অভাব, আর সেই কারণেই প্রবল ভোগান্তি হয়েছিল বাসিন্দাদের। মালদার চাঁচলে পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। পানীয় জলের দাবিতে বালতি, কলসি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ, ছবি মণ্ডল নামে এলাকার এক মহিলা পিএইচই (PHE) প্রকল্পের দরজায় তালা ঝুলিয়ে রেখেছিলেন। সেই কারণেই মিলছে না পানীয় জল। ওই মহিলার পাল্টা দাবি ছিল, চাকরি পেলে তবেই পানীয় জল পাবেন গ্রামবাসীরা। এই নিয়ে তুঙ্গে উঠেছিল রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন, ভরা পুজোয় হুঙ্কার রাজ্যপালের, 'দুর্গা মাকে সাক্ষী রেখে' সি ভি আনন্দ বললেন..

উত্তর ২৪ পরগনার ঘোলাতেও জলের দাবিতে চলেছিল অবরোধ। বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ চালিয়েছিল পুলিশ।  স্থানীয়দের বিক্ষোভের জেরে  ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ঘোলা চণ্ডীতলা এলাকায়।  স্থানীয়দের অভিযোগ ছিল, বছর দুয়েক ধরে জলের সঙ্কট চলছিল। বারবার জানানো সত্ত্বেও পুরসভার তরফে সাড়া মিলছিল না বলে অভিযোগ। প্রতিবাদে শেষমেষ পথে নেমে পড়েছিলেন স্থানীয় বাসিন্দারা। সোদপুর-বারাসাত রোড অবরোধ করেছিলেন তাঁরা।                         

সেরা শিরোনাম

Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
Kunal Ghosh: তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
তৃণমূল ভবনের গেটে তালা লাগাল 'ঋতব্রত তৃণমূল', তারপরই সেখানে হাজির কুণাল ঘোষ
Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget