এক্সপ্লোর

Governor: ভরা পুজোয় হুঙ্কার রাজ্যপালের, 'দুর্গা মাকে সাক্ষী রেখে' সি ভি আনন্দ বললেন..

Governor on Durga Puja: সবাইকে একসঙ্গে কী নিয়ে আহ্বান জানালেন রাজ্যপাল, 'দুর্গা মাকে সাক্ষী রেখে' কী বললেন রাজ্যপাল ?

কলকাতা: দুর্নীতি-হিংসাকে শেষ করব আমরা, হুঙ্কার রাজ্যপালের (Governor)। 'আসুন দুর্গা মাকে সাক্ষী রেখে শপথ নিই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে', হিংসা-দুর্নীতির বিরুদ্ধে (corruption and violence) সবাইকে একসঙ্গে লড়াই করার ডাক রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। 

দুর্গা পুজোয় উৎসবের আবহে গতকাল রাজভবন ছেড়ে রাজপথে নামেন রাজ্যপাল। পৌঁছে যান কুমোরটুলিতে, সেখানে মৃৎশিল্পীদের কাজ দেখেন সি ভি আনন্দ বোস। একাধিক শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলে, তাঁদের হাতে রাজভবনের তরফে উপহারও তুলে দেন তিনি। রাজ্যপালের হাতেও, তাঁদের তৈরি মূর্তি উপহার হিসেবে তুলে দেন শিল্পী পরিবারের সদস্যরা।রাজ্যপাল বলেন, 'মা দুর্গা সবাইকে শক্তি দেয়। শক্তির উৎস। কলকাতার পুজো দারুণ ব্যাপার। দারুণ ফিলিং।' 

কুমোরটুলিতে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময়, রাজ্যপালের সামনে আচমকা জয় বাংলা স্লোগান দেন কয়েকজন। পাল্টা আরেকদিক থেকে 'জয় মা দুর্গা' ও 'জয় শ্রীরাম' স্লোগান ওঠে।কুমোরটুলি থেকে বেরিয়ে রাজ্যপাল সোজা চলে যান একডালিয়া এভারগ্রিনে, যা বরাবরই সুব্রত মুখোপাধ্যায়ের পুজো হিসেবে পরিচিত। একডালিয়া এভারগ্রিন সূত্রে খবর, সোমবার এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগেই এদিন একডালিয়ার পুজো প্রস্তুতি খতিয়ে দেখেন সি ভি আনন্দ বোস।

অপরদিকে, চব্বিশের লোকসভার আগে রাজনীতি নিয়ে কিছু বলবেন না বলেও, এশহরে 'ফের আসার' বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর সেখানেই মাস্টারস্ট্রোক। মূলত ফের এসে যে রাজনীতির কথা বলবেন। তা নিয়ে জানান দিয়ে গেলেন শাহ। কিন্তু এখানেই শেষ নয়, 'বাংলায়  পরিবর্তন আনবেন', মূলত ছুঁয়ে গেলেন সেকথাই। সবমিলিয়ে বাঙালির দুর্গাপুজোতেও এবার পিছু না ছাড়ল না ভোট-রাজনীতি।

আরও পড়ুন, '..জড়িয়ে যাবেন ফিরহাদ', রেশন দুর্নীতিকাণ্ডে কেন বললেন শুভেন্দু ?

এদিন অমিত শাহ বাংলার সকলে দুর্গাপুজোর 'শুভকামনা' জানিয়ে বলেন, সকালে গুজরাত থেকে বেরিয়ে, ছত্তিশগড় হয়ে শেষঅবধি বাংলায় এসেছি। শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নিতেই এসেছি।..দীপাবলির থেকেও বড় উৎসব এই দুর্গাপুজো', গোটা দিনের জল্পনা উসকে দিলেন অমিত শাহ। তিনি বলেন, 'আজ আমি কোনও রাজনীতির কথা বলতে আসিনি, আমি পশ্চিমবঙ্গে ফের আসব, রাজনীতির কথাও বলব, আর এখানে পরিবর্তন করার জন্য পুরো জোর লাগাবো।' এর পরেই শাহের সংযোজন, কিন্তু আজ , 'আমি কেবল, যে রামমন্দির অযোধ্যায় তৈরি হতে চলেছে, জানুযারিতে অযোধ্যায় রামমন্দির তৈরির আগেই, উত্তর কলকাতার প্যান্ডেলে রামমন্দিরের উদঘাটন কলকাতাবাসী করে দিয়েছে।এই জন্য ওদের শুভকামনা জানাই।' 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
Bikash Ranjan On CM: “ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়
“ ১০০টা থানা আসুক, তারপরে আমি বুঝব”, মুখ্য়মন্ত্রীর পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য, হাজিরা দিলেন না থানায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget