এক্সপ্লোর

Vande Bharat Express: চাকা গড়াল বন্দে ভারতের, যাত্রীদের জন্য একাধিক পরিষেবা ভারতীয় রেলের

Vande Bharat Express: হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দৌড়ের সূচনা হল বন্দে ভারত এক্সপ্রেসের। ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: এবার শতাব্দী এক্সপ্রেসের থেকেও থেকেও কম সময়ে পৌঁছনো যাবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। সৌজন্যে বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার ভার্চুয়াল মাধ্য়মে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

বন্দে ভারতের দৌড় শুরু: হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে দৌড়ের সূচনা হল বন্দে ভারত এক্সপ্রেসের। ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার। তবে এখন চলবে ১৩০ কিলোমিটার গতিবেগে। রেল সূত্রে খবর, ডানকুনি থেকে খানা জংশনের মধ্যে বন্দে ভারতের সর্বাধিক গতিবেগ থাকবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। তার পর রেললাইনের স্বাস্থ্যের কারণেই গতি আর বাড়ানো যাবে না। ১ জানুয়ারি থেকে যাত্রী পরিষেবা শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলবে সপ্তাহে ৬ দিন। সময় লাগবে ৮ ঘণ্টারও কম।

কী কী পরিষেবা মিলবে?

  • বন্দে ভারত এক্সপ্রেসে বুলেট বা মেট্রো ট্রেনের মতো রয়েছে ইন্টিগ্রেটেড ইঞ্জিন।
  • সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই ট্রেনে কোচের সংখ্যা ১৬।
  • ট্রেনের দরজা স্বয়ংক্রিয়। দরজা তখনই খুলবে যখন ট্রেনটি পুরোপুরি থামবে। যখন দরজা পুরোপুরি বন্ধ হবে তখনই ট্রেনটি চলতে শুরু করবে।
  • প্রতি কোচে আছে সিসি ক্যামেরার নজরদারি।
  • রয়েছে বায়ো-ভ্যাকুয়াম টয়লেট। ভারতীয় এবং পাশ্চাত্য দুই ধরনের ব্যবস্থা।
  • জিপিএস-এর সাহায্যে কামরার স্ক্রিনে দেখা যাবে কত গতিবেগে ছুটছে ট্রেন। জানা যাবে, পরের স্টেশনের নাম।
  •  বন্দে ভারতে একসঙ্গে সফর করতে পারবেন ১ হাজার ১২৮ জন যাত্রী।
  • বসার ব্যবস্থা দু'রকম। এসি চেয়ার কার ও এক্সিকিউটিভ ক্লাস। এক্সিকিউটিভ ক্লাসের চেযার ঘোরানো যায় 180 ডিগ্রি। চাইলেই চেয়ার ঘুরিয়ে বসা যায় জানালার মুখোমুখি।
  • টিকিটের সঙ্গেই ধারা থাকবে খাবারের দাম। সিটে বসেই মিলবে চা-জলখাবার থেকে দুপুর ও রাতের খাবার।
  • বন্দে ভারতে যাত্রীদের জন্য মিলবে অনবোর্ড ওয়াই-ফাই অ্যাক্সেস।  সবার জন্য থাকবে মোবাইল ফোনের চার্জিং পয়েন্ট।
  • বিশেষভাবে সক্ষম যাত্রীদের কিছু কোচে রয়েছে হুইলচেয়ার রাখার জায়গা।

ট্রেনের ভাড়া: হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এসি চেয়ার কারের ভাড়া ১ হাজার ৫৪৩টাকা ও এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২ হাজার ৮০৩ টাকা। হাওড়া থেকে মালদা গেলে চেয়ার কারের ভাড়া ৯২৯ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ৭৫৩ টাকা। হাওড়া থেকে বোলপুর এসি চেয়ার কারের ভাড়া পড়বে ৬২৮ টাকা, এক্সিকিউটিভ ক্লাস ১ হাজার ১৫০ টাকা।

যাত্রাপথ: যাত্রা শুরুর পর শুধুমাত্র এদিনের জন্য হাওড়া ও নিউ জলপাইগুড়ির মাঝে ডানকুনি, কামারকুনডু, বর্ধমান, খানা, বোলপুর, রামপুরহাট, নিউ ফরাক্কা, মালদা, কিষাণগঞ্জ সহ ১৬টি স্টেশনে স্টপেজের ব্যবস্থা করা হয় বন্দে ভারত এক্সপ্রেসের।  তবে ১ জানুয়ারি থেকে ট্রেনটি থামবে শুধুমাত্র বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে। 

আরও পড়ুন: Vande Bharat Express: চাকা গড়াতেই তুঙ্গে বন্দে ভারত এক্সপ্রেসের চাহিদা, শেষ ২ দিনের টিকিট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget