এক্সপ্লোর

Howrah News: অভিনয়ে 'বেঁচে গিয়েও', মঞ্চে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুখ্য অভিনেতা!

প্রতিবছরের মতো এবারও দোলের পর যাত্রাপালার আসর বসেছিল বালি ঠাকুরানী চক হরিসভা তলায়। যাত্রাপালার নাম 'মৃত্যু বাসরে ফুলশয্যা'।

ভাস্কর ঘোষ, হাওড়া: মঞ্চে যারা অভিনয় করে থাকেন, সেই মঞ্চই তাঁদের জীবন হয়ে ওঠে। ভাগ্যের পরিহাসে 'Curtain Call' হওয়ার আগেই যেন এপিলগ রচনা করে দিল রঙ্গমঞ্চে জীবনের মৃত্যু।                                         

বোনকে খুন করেও পুলিশের হাত থেকে বেঁচে যাবেন দাদা। এই ছিল এক যাত্রাপালার শেষ দৃশ্য। কিন্তু বাস্তবে যাত্রা মঞ্চের ওপর মৃত্যুর কোলে ঢলে পড়লেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বালি ঠাকুরানী চক এলাকায়। 

প্রতিবছরের মতো এবারও দোলের পর যাত্রাপালার আসর বসেছিল বালি ঠাকুরানী চক হরিসভা তলায়। যাত্রাপালার নাম 'মৃত্যু বাসরে ফুলশয্যা'। টানটান উত্তেজনার পর যখন শেষ লগ্নে যখন যাত্রাপালা তখনই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। মাঠ ভর্তি দর্শকের চোখের সামনে যাত্রার মঞ্চেই আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিলন গায়েন (৫৫) নামে এক শিল্পী।                                       

তিনিই যাত্রাপালার পরিচালক ছিলেন। চিত্রনাট্য ছিল এরকমই দুই ভাই জীবন গঙ্গোপাধ্যায় ও চন্দন গঙ্গোপাধ্যায়, তাদের একমাত্র বোন সীতার বিয়ে দিয়েছেন। কিন্তু পণ আদায়ের জন্য বোনের ওপর অত্যাচার করছিল শ্বশুরবাড়ির লোকেরা। ছোট ভাই চন্দন ছদ্মবেশে বোনের অত্যাচারের বদলা নিতে খুন করে একজনকে।                       

আরও পড়ুন, 'স্বামীজির শিকাগো ভাষণের মতোই মহাকুম্ভ দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে', লোকসভায় বার্তা মোদির

অন্যদিকে, বড় দাদা জীবন গঙ্গোপাধ্যায় পণের টাকা জোগাড় করতে না পেরে বোনকে খুন করে। সেই সময় পুলিশ তাকে ধরতে আসে। কিন্তু ছোট ভাই এসে বলে সব খুন সে নিজে করেছে। দাদা নিরাপরাধ। দাদাকে ছেড়ে দিয়ে ভাইকে গ্রেফতার করে পুলিশ।

মঞ্চে ছাড় পেয়ে বাস্তবেও 'মুক্তি পেলেন' জীবন গঙ্গোপাধ্যায়। দর্শকদের সামনেই হঠাৎ মঞ্চেই ঢলে পড়েন তিনি। পরিবারের লোকেরা জানান জীবনের ভূমিকায় অভিনয় করেছিলেন মিলন গায়েন। যাত্রায় তার শেষ ডায়লগ ছিল- দোষী হয়েও আমি নির্দোষ হয়ে গেলাম। কিন্তু সেটা বলার আগেই সব শেষ।  

মঞ্চ ছেড়ে যাত্রা শিল্পী নিলেন চির বিদায়।

 

সেরা শিরোনাম

Chingrighata Flyover: বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, মেট্রোর কাজ শেষ করার জন্য কোনদিন কখন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই উড়ালপুল
বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, মেট্রোর কাজ শেষ করার জন্য কোনদিন কখন বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ এই উড়ালপুল
Taratala Building Collapsed: তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু ৫ জনের, তদন্তে গঠন SIT, ইতিমধ্যেই গ্রেফতার ৩ জন
তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে মৃত্যু ৫ জনের, তদন্তে গঠন SIT, ইতিমধ্যেই গ্রেফতার ৩ জন
Taratala Building Collapsed: তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
তারাতলার গোডাউন নিয়ে হাজারও অভিযোগ, 'মাটি পরীক্ষা হয়নি', গোডাউন বিপর্যয়ের পিছনে কার গাফিলতি?
Taratala Building Collapsed: তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা
তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন, কীভাবে হল এমন দুর্ঘটনা? গাফিলতি কার? কী বলছেন নির্মাণ বিশেষজ্ঞরা

ভিডিও

Taratala Incident : যে জমিতে গোডাউনের শেড ভেঙে পড়েছে, সেই জমি লিজ নিয়েছিল বেহেরা ব্রাদার্স, যা বললেন মুখ্যমন্ত্রী...
Taratala Incident : তারাতলায় কীভাবে ঘটল এতবড় গোডাউন-দুর্ঘটনা? গাফিলতির দায় কার ?
Taratala News: তারাতলার বিপর্যয়স্থলে চিহ্নিত ৩টি পয়েন্ট, টানেল করে চালানো হচ্ছে উদ্ধারকাজ
Taratala News:
Taratala News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
India-Iran Relations: আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
আয়াতোল্লা খামেনেইয়ের শেষকৃত্যে যাবেন মোদি? ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইরানের
Taratala Godown Collapse : আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
আহতদের নিয়ে একের পর এক অ্যাম্বুলেন্স ঢুকছে SSKM-এ, তারাতলা দুর্ঘটনায় বাড়ছে মৃত-আহতের সংখ্যা
Crime News: মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
মধ্যরাতে বিবাহিত প্রেমিকার বাড়িতে, যুবকের হাতই কেটে নিল মহিলার দ্বিতীয় প্রেমিক
ICC Ranking: ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
ওয়ান ডে র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠলেন গিল, টেস্টে শীর্ষে রুট
Shoaib Akhtar: শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
শোয়েব আখতারের পরিবারে দুঃসংবাদ, প্রয়াত প্রাক্তন পাক পেসারের দাদা
China-Bangladesh Relations: চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, জিনপিং-সাক্ষাতে হতে পারে চুক্তি, পাকিস্তান অনেক আগে থেকেই ব্যবহার করছে
Kolkata Underconstruction Buildings: কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
কলকাতায় বিল্ডিং নির্মাণের কাজ আপাতত বন্ধ, নির্দেশ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর, তারাতলা বিপর্যয়ের পরই সিদ্ধান্ত
Embed widget