এক্সপ্লোর

Howrah News: স্বাস্থ্য সাথী কার্ডে অপারেশনের জন্য অতিরিক্ত টাকা দাবি, কাঠগড়ায় হাওড়ার নার্সিংহোম

Howrah Swasathya Sathi Card Allegation: স্বাস্থ্য সাথীর কার্ডে অপারেশনে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ। 'ওনাদের বুঝতে ভুল হয়েছে', বললেন নার্সিংহোমের ম্যানেজার।

সুনীত হালদার,হাওড়া: স্বাস্থ্য সাথীর কার্ডে (Swasathya Sathi Card) অপারেশনের জন্য অতিরিক্ত টাকা দাবি করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ। ঘটনাটি ঘটে বাঁকড়ার সেন্ট্রাল নার্সিংহোমে। এই ঘটনায় রোগীর স্বামী বাঁকড়া পুলিশ ফাঁড়িতে (Bankra Police Station) নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতি রুখতে নজরদারি দল গঠন, তারপরেও ফের অভিযোগ উঠল হাওড়ায়

 স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে হামেশাই নানা অভিযোগ শোনা যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্বাস্থ্যসাথী নিয়ে দুর্নীতি রুখতে নজরদারি দল গঠন করা হয়েছে। এরই মধ্যে হাওড়ার বাঁকড়ার বাসিন্দা জামানুল মোল্লার স্ত্রী নাসিমা বেগমের জরায়ুতে টিউমার অপারেশনে অতিরিক্ত অর্থ চাওয়ার অভিযোগ উঠল। নাসিমাকে সেন্ট্রাল নার্সিংহোমের চিকিৎসকের কাছে দেখাতেন তাঁর স্বামী। নার্সিংহোম কর্তৃপক্ষ ২৯ আগস্ট তারিখে স্বাস্থ্য সাথী কার্ডে অপারেশনের জন্য ওই রোগীকে ভর্তি করতে বলে।  রোগীর স্বামী জামানুল মোল্লার অভিযোগ ভর্তির আগে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের কাছ থেকে ১২০০০ টাকা দাবি করে এবং এব্যাপারে কোনও রশিদ দেওয়া হবে না বলে জানায়। এই নিয়ে তিনি বাঁকড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন।

ওনাদের বুঝতে ভুল হয়েছে: নার্সিংহোমের ম্যানেজার

এদিকে স্থানীয় ১ নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান আকবর হোসেন মোল্লা জানিয়েছেন, ওই নার্সিংহোম নিয়ে এর আগেও তিনি অনেক অভিযোগ পেয়েছেন।  দারিদ্র সীমার নিচে বসবাসকারী রোগীরা স্বাস্থ্য সাথীর সুবিধা নেয়। কিন্তু তাদের নানান ভুল বুঝিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ মোটা টাকা নেয়। এটার তদন্ত হওয়া দরকার। তিনি ব্যাপারে উচ্চতর কর্তৃপক্ষের নজরে আনবেন। এদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। ওই নার্সিংহোমের ম্যানেজার মনোজ মিশ্র বলেন,' স্বাস্থ্য সাথীর প্যাকেজে অপারেশনের জন্য বারো হাজার টাকা বরাদ্দ আছে। সেটাই বলা হয়েছে । তিনি বোঝাতে বা ওনাদের বুঝতে ভুল হয়েছে।'

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বন্ধ হয়নি দুর্নীতি

আরও পড়ুন,'অনুপম দত্তকে তৃণমূলের কর্মীরাই খুন করেছে', অভিযোগ শমীকের

স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বন্ধ হয়নি দুর্নীতি। সম্প্রতি এনিয়ে কড়া পদক্ষেপও নেয় রাজ্য স্বাস্থ্য দফতর। চলতি বছরের মে মাসে কলকাতা-সহ ১০ জেলার প্রায় ২ ডজন বেসরকারি হাসপাতালকে মোটা টাকার জরিমানা করা হয়।রাজ্য স্বাস্থ্য দফতরের  তরফে মোট ২৩টি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়। জরিমানা করা হয় ৫ কোটি ৩১ লক্ষ টাকা। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী জানান, বিলে কারচুপি, অপ্রয়োজনীয় অস্ত্রোপচার, ভুয়ো অস্ত্রোপচার থেকে হাসপাতালের গ্রেডে কারচুপি ধরা পড়েছে। সেই জন্য ওই হাসপাতালগুলির জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget